আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

কমলগঞ্জ শুক্রবার (১৩ জানুয়ারি) মণিপুরি আন্ত: যুব ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুবিল গ্রামে বাংলাদেশ মণিপুরি যুব কল্যাণ সমিতি, ভানুবিল শাখার আয়োজনে বাংলাদেশের মণিপুরিদের সর্ববৃহৎ ক্রীড়া প্রতিযোগিতা শুক্রবার (১৩ জানুয়ারি) বিকাল ৩টা শুভ উদ্বোধন অনুষ্ঠিত হবে। জাতীয় পতাকা ও সংগঠনের ১৩ টি শাখা কমিটির পতাকা উত্তোলনের মধ্যদিয়ে ১৩ তম মণিপুরি আন্ত: যুব ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ এর শুভ উদ্বোধন করবেন সাবেক চিফ হুইপ, অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
এটি মণিপুরি জনগোষ্ঠীর একটি সর্ববৃহৎ ক্রীড়া প্রতিযোগিতা আসর। বাংলাদেশে বসবাসরত বিভিন্ন অঞ্চলের খেলোয়াড়রা মণিপুরি যুব কল্যাণ সমিতির ১৩ টি শাখা সংগঠনের মাধ্যমে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। প্রতি দুই বছর পর এই ক্রীড়া প্রতিযোগিতা যুব কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির অনুমোদনক্রমে বিভিন্ন গ্রামে অনুষ্ঠিত হয়ে থাকে।
প্রথম বারের মতো কমলগঞ্জের ভানুবিল গ্রামে বৃহৎ এই ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন সুন্দর ও সুষ্ঠু]ভাবে সম্পন্ন করতে আয়োজক কমিটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বৃহৎ এই ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র মণিপুরি অধ্যুষিত এলাকাগুলোতে সাজ সাজ রব ও আনন্দের বন্যা বইছে। মাঠগুলোকে খেলার উপযোগী করা ও নানার রঙের ব্যানার ফেষ্টুনে সাজানো হয়েছে। দুরের খেলোয়াড়দের থাকার খাওয়ার ব্যবস্থা করা হয়েছে।
মণিপুরি যুব কল্যাণ সমিতির কেন্দ্রীয় পরিষদের সভাপতি প্রদীপ কুমার সিংহ জানান, ভানুবিল একটি ঐতিহ্যবাহী গ্রাম। এ গ্রামে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনের কাজ শেষ পর্যাযে। একটি সুন্দর আয়োজনে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
উক্ত ক্রীড়া প্রতিযোগিতায় রয়েছে ফুটবল, ক্রিকেট, ভলিবল, ব্যাডমিন্টন, দাবা, তীরন্দাজ। উদ্বোধনী অনুষ্ঠানে রয়েছে বিভিন্ন ধরণের মণিপুরি সাংস্কৃতিক পরিবেশনাসহ নৃত্য ও গান। এছাড়া ঢাকা থেকে আমন্ত্রিত সংগীত শিল্পী আশিক সংগীত পরিবেশন করবেন।