আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

বড়কাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় ডোজ টিকা নিতে শিক্ষার্থীদের উপচে পড়া ভিড়

স’লিপকঃ মৌলভীবাজার পৌরসভার ৯নং ওয়ার্ডস্থ বড়কাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে করোনাভাইরাস থেকে সুরক্ষা নিশ্চিতে ১২ জানুয়ারী বৃহস্পতিবার টিকার দ্বিতীয় ডোজ নিতে উপচে পড়া ভিড় করেছে শিক্ষার্থীরা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, যারা ৫ম শ্রেনী সমাপনী পরীক্ষা দিয়ে বিদ্যালয় থেকে এ বছর বেরিয়ে গিয়েছে তারা যদি টিকা গ্রহণ করতে আসে, তাহলে প্রায় ২ শতাধিক শিক্ষার্থীকে আমাদের বিদ্যালয়ে টিকা দেয়া হবে।
সরজমিন গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা সকাল থেকেই কেন্দ্রে আসতে শুরু করেছে। প্রথম ডোজের পর দেশে শুরু হয়েছে শিক্ষার্থীদের দ্বিতীয় ডোজের টিকা দেয়ার কর্মসূচি। দ্বিতীয় ডোজের টিকা গ্রহণ করতে আসা শিক্ষার্থী ও অবিভাবকদের স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে চরম অবহেলা দেখা গেছে টিকাকেন্দ্রটিতে।


টিকা দেয়া শুরু হয় সকাল ৯টায়। তার আগেই শিক্ষার্থীরা বিদ্যালয় চত্ত্বরে এসে ভিড় জমায়। বিদ্যালয়ের তালা খুলতেই হুরমুরি খেয়ে ভিতরে ঢুকে পড়ে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের ভিড় সামলাতে হিমশিম খেতে হয়েছে বিদ্যালয়ের অফিস সহকারী ও টিকাদানের সঙ্গে যুক্ত সংশ্লিষ্টদের। টিকাকেন্দ্রে একজন শিক্ষার্থীর সঙ্গে একজন করে অভিভাবকও এসেছেন। এতে করে ভিড় বেড়েছে আরও বেশি। তবে প্রতিষ্ঠান অনুযায়ী টিকাকেন্দ্র পৃথক করার ফলে যদিও সাময়িক ভিড় দেখা গেছে, তাকে কিন্তু আসলে ভিড় বলা যায়না। অতি উৎসাহ, তাড়াহুড়ো এর কারণে শিক্ষার্থীদের জটলা বলা চলে। অবশ্য টিকাদান শুরু হলে অল্প সময়ের মধ্যেই জটলা কমতে শুরু করে।
টিকা গ্রহণ করা শিক্ষার্থীদের সাথে আলাপকালে তারা বলেন, টিকা নিতে পেরে আমরা খুশি। দ্বিতীয় ডোজের টিকা নিয়ে করোনার নতুন সংক্রমন রুখতে পারবে বলে টিকা গ্রহণকারী শিক্ষার্থীরা আশাবাদ ব্যক্ত করে।