আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত

মাছের মেলায় ঐতিহ্য নষ্ট প্রশাসনের নির্দেশনাকে বৃদ্ধাঙ্গলি দেখিয়ে জমজমাট নিষিদ্ধ আসর


মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ সিলেট বিভাগের ৪ জেলার মিলনস্থল মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরে বিগত কয়েক বছর জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কটোর নির্দেশনায় কোন ধরনের জুয়া, পুতুল নাচের নামে অশ্লিল নিত্য ও মাদকের হাট না বসলেও এবার মেলার অয়োজক কমিঠি সেই জুয়া, অশ্রিল নিত্য, ওয়ানটেনসহ নিষিদ্ধ বিভিন্ন আসর প্রকাশ্য বসিয়ে রেকর্ড ভাঙলেন। রহস্যজনক কারনে নিরব ভূমিকা পালন করে স্থানীয় প্রশাসন। জানা গেছে- গত দুই বছর করোনার কারণে মেলা না হলেও এবার সনাতন ধর্মাবলম্বীর পৌষ সংক্রান্তি উপলক্ষে মেলাটি গত ১৩ জানুয়ারী শুক্রবার থেকে শুরু হয়। শেষ হবে ১৫ জানুয়ারী। এ প্রতিনিধিসহ একাধিক সাংবাদিকরা জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ করলে ও এসব নিষিদ্ধ কার্যক্রম বন্ধ হচ্ছে না, মেলা কমিঠির বিরুদ্ধে ব্যবস্থাও নেয়া হচ্ছেনা। মেলা শুরুর প্রথম দিন সন্ধ্যার পর প্রশাসনের সিনিয়র কর্মকর্তারা মেলা পরিদর্শন করেন। এর পর স্থানীয় এক প্রতিনিধির মাধ্যমে প্রশাসনকে ম্যানেজ করে শুরু হয় জুয়া, ওয়ান টেন, মাদকসহ বিভিন্ন নিষিদ্ধ আসর। এসব আসর থেকে হাতিয়ে নেতা হচ্ছে কাড়ি কাড়ি টাকা। মেলা আয়োজক কমিঠি আজ ৭.৫৮ ঘটিকায় মুঠোফোনে সত্যতা স্বীকার করে বলেন- যা কিছু করা হচ্ছে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের অনুমতিতে করা হচ্ছে। তাদের কাছ থেকে জেনে নেন। মৌলভীবাজার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার এ প্রতিনিধিকে বলেন- আমি ঢাকায় অবস্থান করছি। কিছু সময়ের মধ্যেই ব্যবস্থা নিচ্ছি। মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকতা মো: শফিক উদ্দিন বলেন- জেলা প্রশাসক স্যার এর নির্দেশ এখানে কোন জুয়া চলবে না। জেলা ও উপজেলা প্রশাসন জুয়া বা বে আইনী যে কোন কাজের বিরুদ্ধে শক্ত অবস্থানে আছে। আমি উপজেলা নির্বাহী অফিসার ও সদর এসিল্যান্ড আমরা মাঠেই অবস্থান করছি। কোন ভাবেই জুয়া বা বে আইনী কোন কাজ করতে দেয়া হবে না। মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন- উপজেলা নির্বাহী অফিসার ও সদর এসিল্যান্ডসহ একটি টিম মাঠেই অবস্থান করছে। জেলা প্রশাসন এসব বিষয়ে কঠোর। দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।