আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত

কমলগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে দিনদুপুরে গাছ চুরি


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ সদর ইউনিয়নের কান্দিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে গত শনিবার দিনদুপুরে প্রায় ৪০ হাজার টাকার ২ট গাছ চুরি করে কেটে নিয়ে গেছে দুবৃর্ত্তরা। এ ঘটনায় কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
সরেজমিনে দেখা যায়, কান্দিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভেতর থেকে গত শনিবার দিনের বেলা বড় সাইজের ১টি আম গাছ ও আকাশি গাছ কেটে নিয়ে গেছে দুবৃর্ত্তরা। পাহারাদার থাকা অবস্থায় বিদ্যালয় থেকে দিনদুপুরে গাছ চুরির ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মনে নানা প্রশ্ন উঠেছে। তবে কখন কে বা কারা এসব গাছ কেটেছে তা জানা নেই বিদ্যালয় কর্তৃপক্ষের। স্থানীয় এলাকাবাসী জানান, পাহাদার থাকা অবস্থায় দিনের বেলা স্কুল থেকে দুটি গাছ চুরি হয়েছে তা মেনে নেওয়া যায়না।
গাছ চুরির বিষয়ে কান্দিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আজিজুর রহমান বলেন, শনিবার স্কুল বন্ধ থাকায় এখানে কেউ ছিলেন না। পাহারাদার দুপুরের খাবার খাওয়ার জন্য বাড়িতে গেলে এই গাছগুলো চুরি হয়ে যায়। আমরা এ ঘটনায় কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছি।
কমলগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুল আলম তালুকদার বলেন, গাছ চুরির বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।