মৌলভীবাজার প্রতিনিধি ॥ জেলা পলিসি ফোরামের আয়োজনে পি,ফর ডি প্রকল্পের আওতায় বৃটিশ কাউন্সিল ও ইউরোপিয় ই্উনিয়ন,বাংলাদেশ মন্ত্রি পরিষদ বিভাগের সহযোগিতায় নিয়মিত জানুয়ারি /২৩ মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (১৬জানুয়ারি) সোমবার দুপুরে জেলা পলিসি ফোরামের আয়োজনে জুম ভ্যার্চুয়াল প্লাটফরর্মে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
নজরুল ইসলাম মুহিব এর সভাপতিত্বে এবং সম্পাদক পরিতোষ দেব এর পরিচালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন পি,ফর ডি প্রকল্পের সিলেট বিভাগের রিজিন্যাল কো-অডিনেটর (আর,সি) আলমগীর মিয়া,জেলা পলিসি ফোরামের সহ-সভাপতি নাজমা বেগম ।
অনুষ্ঠানে জেলা পলিসি ফোরামের সকল সদস্যগন অন লাইনের ভাচুয়ালি অংশ গ্রহন করেন। সকল জনসাধারনের জন্য সিটিজেনস চার্টার,তথ্য অধিকার আইন,জাতীয় শোদ্ধাচার কৌশল,অভিযোগ ও প্রতিকার ব্যবস্থা সহজীকরন এর লক্ষ্যে বিস্তারিত আলোচনা করা এবং ২০২৩ সালের কর্মকৌশল নির্ধারন করা হয়। ছবি সংযুক্ত ২টি।







