নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ প্রেসক্লাব মৌলভীবাজার জেলা শাখার প্রধান উপদেষ্টা বিশিষ্ট লেখক ও গবেষক ড.এডভোকেট আবু তাহের এর বেয়াই (ছেলের শ্বশুর) কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের জগন্নাথপুর নিবাসী যুক্তরাষ্ট্র প্রবাসী, বিশিষ্ট সালিশ বিচারক, সাবেক একাধিকবারের মেম্বার মোঃ চেরাগ মিয়া গতকাল ১৭ জানুয়ারী স্হানীয় সময় ৮ ঘটিকায় আমেরিকার মেশিগানে তাঁর নিজ বাস ভবনে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বৎসর। বাংলাদেশ প্রেসক্লাব মৌলভীবাজার জেলা শাখার পক্ষ থেকে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।







