আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত

কমলগঞ্জে সপ্তাহব্যাপী নৃত্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মণিপুরি ললিতকলা একাডেমিতে ২০২২-২৩ অর্থ বছরে বিভিন্ন সম্প্রদায়ের ক্ষুদ্র নৃগোষ্ঠীর নৃত্য শিল্পীদের অংশগ্রহণে সপ্তাহব্যাপী নৃত্য কর্মশালার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল ৭টায় নৃত্য কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে একাডেমির গবেষণা কর্মকর্তা প্রভাস চন্দ্র সিংহের সভাপতিত্বে ও সাংবাদিক নির্মল এস পলাশের সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে নৃত্য কর্মশালার উদ্বোধন করেন একাডেমি নির্বাহী কমিটির সদস্য লেখক-গবেষক আহমদ সিরাজ ও মণিপুরি মহারাসলীলা সেবা সংঘের সভাপতি প্রকৌশলী যোগেশ্বর চ্যাটার্জি।
জানা যায়, মণিপুরি ললিতকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলা কক্ষে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ২ টা পর্যন্ত এ কর্মশালা চলবে। এতে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠিভূক্ত ২৫ জন নৃত্যশিল্পী এ প্রশিক্ষণে অংশগ্রহণ করছে। প্রশিক্ষক হিসাবে কর্মশালার প্রশিক্ষন প্রদান করছেন নৃত্য প্রশিক্ষক দ্বীপদত্ত আকাশ।