আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত

সান্তাহারে ৪ শতাধীক শীতার্তদের মাঝে জাকাত ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

রাবেয়া সুলতানা,  (বগুড়া) প্রতিনিধি :আমেরিকা ভিত্তিক বেসরকারি সংস্থা ‘জাকাত ফাউন্ডেশন অব আমেরিকা’র বাংলাদেশ কান্ট্রি অফিসের উদ্যোগে বগুড়ার আদমদীঘির সান্তাহারে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলার সান্তাহার ইউনিয়নের ছাতনী-ঢেকড়া উচ্চ বিদ্যালয় মাঠে ৪০০টি কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) টুকটুক তালুকদার। এ সময় আরোও উপস্থিত ছিলেন জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার প্রোগ্রাম ম্যানেজার রেজাউল করিম, সান্তাহার ইউপি চেয়ারম্যান নাহিদ সুলতানা তৃপ্তি ও নওগাঁ এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী শাহ্ মো: শহিদুল হক প্রমূখ। কম্বল নিতে আসা উপজেলার ছাতনী গ্রামের রহিমা বেগম নামের এক নারী জানান, শীত নিবারনের জন্য তার একটি কম্বলের বিশেষ প্রয়োজন ছিল। প্রচন্ড শীতে উন্নতমানের এই কম্বল পেয়ে তিনি অত্যন্ত খুশি হয়েছেন। তিনি দোয়া করেন জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার এই ভাইয়েরা যেন এভাবেই দেশের সকল গরীব ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে পারেন। উল্লেখ্য, ২০০১ সালে আন্তর্জাতিক এই সংস্থাটি আমেরিকার শিকাগোতে প্রতিষ্ঠিত হয় এবং ২০০৭ সাল থেকে বাংলাদেশে গরীব ও অসহায় মানুষের শিক্ষা ও স্বাস্থ্য নিয়ে কাজ করে যাচ্ছে।