আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত

কমলগঞ্জে বন্ধন প্রবাসী কল্যাণ সংস্থা কর্তৃক অসহায় শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে বন্ধন প্রবাসী কল্যাণ সংস্থা কর্তৃক অসহায় শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের বড়চেগ তাকুলিয়া মাদারাসা প্রাঙ্গনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ১নং রহিমপুর ইউপি (স্বর্ণপদকপ্রাপ্ত) চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল। বন্ধন প্রবাসী কল্যাণ সংস্থা কুয়েত শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির ত্রাণ বিষয়ক সম্পাদক আব্দুল মুকিতের সার্বিক সহযোগিতায় এবং বন্ধন প্রবাসী কল্যাণ সংস্থার সভাপতি মো. নুরুল আমীন বখশ এর তত্ত্বাবধানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আব্দুল মোতালেব এর সভাপতিত্বে ও মো. সুলেমান মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক পিন্টু দেবনাথ, ১নং রহিমপুর ইউপির প্যানেল চেয়ারম্যান মো. মাহমুদ আলী, রহিমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. সুলেমান মিয়া, বড়চেগ তাকুলিয়া মাদরাসার সভাপতি আব্দুস সামাদ খান, বন্ধন এর কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সামসুদ্দিন রানা। অনুষ্ঠানে ১২০ জন অসহায় শীতার্তদের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।