আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত

মৌলভীবাজারে সৈয়দা শিফা আক্তারের কুলখানি অনুষ্ঠিত

সাকেরা বেগমঃ মৌলভীবাজারের হজরত সৈয়দ শাহ্ মোস্তফা আল বোগদাদী (রহ.) মাজারের প্রাক্তন খাদেম মরহুম সৈয়দ দুরুদ আলী (দুধ মিয়া) এর মেয়ে সৈয়দা শিফা আক্তারের কুলখানি অনুষ্ঠিত হয়েছে। ১৯ জানুয়ারী বৃহস্পতিবার বাদ এশা শহরের দরগা মহল্লাস্থ পুরাতন খাদিম বাড়িতে কুলখানি অনুষ্ঠানে পবিত্র কুরআনুল কারিম খতম, মিলাদ মাহফিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করে পৃথকভাবে মোনাজাত করেন ৩৬০ আউলিয়ার অন্যতম সফরসঙ্গী মাহবুবে এলাহী হযরত সৈয়দ শাহ্ মোস্তফা হাসানী ওয়াল হোসাইনী আল বোগদাদী (রহ.) দরগাহ মসজিদের পেশ ইমাম ও খতিব আলহাজ্ব হাফিজ মির্জা শামীম আহমদ ও ছানী ইমাম হাফিজ আব্দুল হান্নান। মিলাদ ও মোনাজাতে দৈনিক মৌমাছি কন্ঠ পত্রিকার সহ-বার্তা সম্পাদক কবি মোঃ সালেহ আহমদ (স’লিপক), হযরত সৈয়দ শাহ্ মোস্তফা (রহ.) দরগাহ মসজিদের মুয়াজ্জিনত্রয় হাফিজ মোশতাক আহমদ, আব্দুল মন্নান, সৈয়দ রেদোয়ান আলী সহ মরহুমার আত্মীয় স্বজন ও পাড়াপ্রতিবেশিরা অংশগ্রহণ করেন।


উল্লেখ্য, ১৩ জানুয়ারী শুক্রবার রাতে (বৃহস্পতিবার দিবাগত-রাত) সৈয়দা শিফা আক্তার, ছেলে সৈয়দ হাবিবুর রহমান রাফি ও মেয়ে সৈয়দা হাবিবা সুলতানা রাবিয়া সহ, অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে ইন্তেকাল করেন। সকাল এগারোটায় হযরত সৈয়দ শাহ্ মোস্তফা (রহ.) দরগাহ মসজিদ প্রাঙ্গনে একমাত্র ছেলের ইমামতিতে জানাজা নামাজ শেষে মাজার সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়েছে।