প্রেস ব্রিফিং
বগুড়া র্যাবের অভিযানে ৭৩ বোতল ফেন্সিডিল সহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
বগুড়া প্রতিনিধিঃ
বগুড়া র্যাব–১২ ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, দিনাজপুর হইতে সিরাজগঞ্জ গামী ০১ টি মোটরসাইকেলে আরোহী সেজে ০১ জন ব্যক্তি মাদকদ্রব্য ফেন্সিডিল বহন করিতেছে। এই সংবাদের ভিত্তিতে অধিনায়ক র্যাব-১২, সিরাজগঞ্জ এর সার্বিক দিক নির্দেশনায় বগুড়া র্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল ১৯ জানুয়ারি ২০২৩ ইং তারিখ ১৪.৩০ ঘটিকায় বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন বনানী ২য় বাইপাস মোড়স্থ আল সাফা জেনারেল হসপিটাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের অপর প্বাশের বগুড়া ঢাকা মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী আসামী মোঃ শাহিদার হোসেন (সুমন) (৩০), পিতা-মোঃ মোতাহার আলী, সাং- ডাঙ্গাপাড়া, থানা-হাকিমপুর, জেলা-দিনাজপুর’কে মোট ৭৩ বোতল ফেন্সিডিল, ০১ টি মোটরসাইকেল, ০১টি মোবাইল, ০১টি সীম ও নগদ ৫৫০/- টাকাসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার শাজাহানপুর থানায় সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে সিপিসি–৩ বগুড়া র্যাব–১২ ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান। র্যাবের এ ধরনের মাদক বিরোধী আভিযানিক কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে।







