আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত

মৌলভীবাজারে কবি আবদুল হাই ইদ্রিছী’র সম্পাদনায় মাসিক শব্দচর’র আত্মপ্রকাশ


মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ মৌলভীবাজারে কবি আবদুল হাই ইদ্রিছী’র সম্পাদনায় সাহিত্য সংস্কৃতির কাগজ মাসিক শব্দচর এর আত্মপ্রকাশ হয়েছে দিল্লী রেষ্টুরেন্ট এর কনফারেন্স হলে গত ১৯ জানুয়ারি রাতে। সাবেক সিভিল সার্জন ডা. শফিক উদ্দিন আহমদের সভাপতিত্বে ও শব্দচর সাহিত্য ফোরামের (শসাফো) সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক জিয়ার সঞ্চালনায় প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্য রাখেন- সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজের সাবেক প্রিন্সিপাল কবি প্রফেসর মামুনুর রশীদ। স্বাগত বক্তব্য দেন- মাসিক শব্দচর সম্পাদক কবি আবদুল হাই ইদ্রিছী। উৎসবে মুল প্রবন্ধ পাঠ করেন- শব্দচর সাহিত্য ফোরামের সাধারণ সম্পাদক মামুন আবদুল্লাহ। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন- বিশিষ্ট লেখক ও গবেষক, ড.আবু তাহের, কমলগঞ্জ সরকারি কলেজের সহকারী অধ্যাপক আব্দুল মুমিত চৌধুরী, মৌলভীবাজার প্রেসক্লাবের সহ সভাপতি এড. নূরুল ইসলাম শেফুল, কমলগঞ্জের পতনউষার ইউপি চেয়ারম্যান অলি আহমদ খান, সাপ্তাহিক দেশপক্ষ সম্পাদক কবি মৌসুফ এ চৌধুরী, কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি কবি বিশ্বজিৎ রায়, পাক্ষিক কমলকুঁড়ি সম্পাদক পিন্টু দেবনাথ, লেখক ও গবেষক কামাল আহমদ বাবু, কবি সৈয়দ রুহুল আমিন। স্বরচিত কবিতা আবৃত্তি করেন মন্জুর খান। অন্যান্যদের উপস্থিত ছিলেন- কবি ওমর ওয়াসি, কবি সূফী চৌধুরী, পতনউষার ইউপি সদস্য আব্দুল মুহিত, সাংবাদিক হোসাইন আহমেদ, সাংবাদিক মেরাজ আলী, কবি হোসেন জুবের, সাংবাদিক রফিকুল ইসলাম জসিম, জাবের আহমেদ মান্না, মুর্শেদ আহমদ ও জাহিদ আহমেদ রাফি প্রমূখ।