আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত

মৌলভীবাজারে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার


মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ জেলা প্রশাসন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের সহযোগিতায় “থাকবো ভালো, রাখবো ভালো দেশ বৈধপথে প্রবাসী আয়-গড়বো দেশ” এ প্রতিপাদ্য নিয়ে দিনব্যাপী মৌলভীবাজারে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গত ১৯ জানুয়ারী। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহানের সভাপতিত্বে ও টিটিসি প্রশিক্ষক আব্দুর রহমানের পরিচালনায় সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। মূল প্রবন্ধ পাঠ করেন- জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারি পরিচালক মোশারফ হোসেন। সেমিনার অনুষ্ঠানে বক্তব্য রাখেন- প্রবাসে গমন ইচ্ছুক মইনুল ইসলাম, মৌলভীবাজার দেওয়ানি মসজিদের পেশ ইমান আব্দুল মোহিত, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শামসুর রহমান, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মিজানুর রহমান, সাংবাদিক সৈয়দ মহসীন পারভেজ, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, দৈনিক মৌমাছি কন্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক শেখ সিরাজুল ইসলাম সিরাজ প্রমুখ। বক্তরা প্রবাসীদের কষ্টার্জিত অর্থ ব্যাংকিং চ্যানেলে আনয়ন করে দেশ ও জাতির উন্নয়নে কাজে লাগানোর তাগিদ প্রদান করেন। সেমিনারে জেলা পর্যায়ের পদস্থ কর্মকতা, মসজিদে ইমাম, সংবাদকর্মী, প্রবাসে গমন ইচ্ছুক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন ।