আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত

কমলগঞ্জে আইন শৃঙ্খলা বিষয়ক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে চুরি, ডাকাতি, জুয়া ও মাদক সংক্রান্ত অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। রোববার দুপুর ১২ টায় উপজেলার মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগানের নাচঘরে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপস) সুদর্শন কুমার রায়।
মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসিদ আলীর সভাপতিত্বে ও কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) শহীদুল হক মুন্সী, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী, ইসলামপুর ইউপি চেয়ারম্যান মো: সুলেমান মিয়া, এনটিসি’র ডিজিএম সামছুল ইসলাম, পাত্রখোলা চা বাগান ব্যবস্থাপক কৃষিবিদ বদরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাধবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লক্ষী নারায়ণ সিংহ, ইউপি সদস্য সাবিদ আলী, দেবাশীষ চক্রবর্তী শিপন, মোতাহের আলী, মহিলা সদস্য বীনা রানী, চা শ্রমিক নারী নেত্রী গীতা কানু প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় বাসিন্দা ও চা বাগানের পঞ্চায়েত প্রধানরা ও জনপ্রতিনিধি।
বিট পুলিশিং সভায় ইউপি সদস্য, ইউনিয়নের সাধারণ নাগরিক পুলিশিং সেবা নিয়ে তাদের অভিজ্ঞতা এবং চাওয়া-পাওয়া তুলে ধরেন। অনুষ্টানের প্রধান অতিথি বিট পুলিশিং এর লক্ষ্য ও উদ্দেশ্যসহ জুয়া, মাদক, বাল্যবিবাহ, আত্মহত্যা নিয়ে আলোচনা করে জনগণের বিভিন্ন দাবি ও সুপারিশ বাস্তবায়নে কাজ করার অঙ্গীকার করেন এবং জনগনকে পুলিশের সহযোগী হয়ে কাজ করার আহবান জানান।