আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত

আওয়ামীলীগ সরকার উন্নয়নের সরকার-এমপি বাঁধন


# রাবেয়া সুলতানা,,   (বগুড়া) প্রতিনিধিঃ-আওয়ামীলীগ সরকার উন্নয়নের সরকার। আওয়ামীলীগ সরকার যখনই ক্ষমতায় আসে তখনই দেশের উন্নয়ন হয়। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এর ফলে বিশ্বের দরবারে বাংলাদেশ আজ রোলমডেল। এরই ধারাবাহিকতায় আগামী ৫বছর তালোড়া ইউনিয়ন সহ দুপচাঁচিয়া উপজেলার সকল উন্নয়নমূলক কর্মকান্ডে নিজেকে নিয়োজিত রাখবো। ৩জুন রোববার বিকালে দুপচাঁচিয়া উপজেলার তালোড়া ইউনিয়ন পরিষদের আয়োজনে নবনির্বাচিত সংসদ সদস্য, উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান এর গণসংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত প্রধান অতিথির বক্তব্যে বগুড়া-৩ আসনের সংসদ সদস্য খাঁন মুহাম্মাদ সাইফুল্লাহ আল মেহেদী বাঁধন উপরোক্ত কথাগুলো বলেন। ইউনিয়ন পরিষদ চত্বরে ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মেহেরুল ইসলামের সভাপতিত্বে ও শিক্ষক খন্দকার সালাহউদ্দিন আহম্মেদের পরিচালনায় সংবর্ধিত বিশেষ অতিথির বক্তব্য রাখেন নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান আহম্মেদুর রহমান বিপ্লব, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান আমিনুর রহমান মহলদার, নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান ফাহমিদা আক্তার ফারজানা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য আবু সাঈদ ফকির, উপজেলা আ’লীগের সভাপতি আমিনুর রহমান, তালোড়া ইউনিয়ন আ’লীগের সভাপতি মোখলেছার রহমান, ইউপি সদস্য সাদিকুল ইসলাম মজনু, নজরুল ইসলাম প্রমুখ। পরে তালোড়া ইউনিয়ন পরিষদের পক্ষ হতে নবনির্বাচিত সংসদ সদস্যকে সম্মাননা স্মারক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।