আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত

এসএসসি উত্তীর্ণ সন্তানদের সংবর্ধনা দিলো সাংবাদিক ইউনিয়ন বগুড়া

                                                      ## রাবেয়া সুলতানা,, (বগুড়া) প্রতিনিধি:বগুড়ার পেশাজীবি সাংবাদিকদের প্রিয় সংগঠন “সাংবাদিক ইউনিয়ন বগুড়া” নতুন ইতিহাস গড়লো। প্রথাগত কর্মসূচীর বাইরে গিয়ে ব্যতিক্রমী এক আয়োজনে সদস্যদের ভালোবাসা অর্জন করলো সংগঠনটি। সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সদস্যদের ছেলে-মেয়ে যারা এবারের এসএসসি পরীক্ষায় সাফল্যের সাথে উত্তীর্ণ হয়েছে সংগঠনের পক্ষ থেকে তাদেরকে সংবর্ধনা দেয়া হলো। আজ (সোমবার) দুপুরে শহরের স্কাইভিউ রেষ্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে মেধাবী ছেলে-মেয়েদের হাতে ক্রেস্ট এবং উপহার সামগ্রী তুলে দিলেন সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র নেতৃবৃন্দ। সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সভাপতি গনেশ দাস এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক মুক্তবার্তা’র সম্পাদক ও অবিভক্ত বগুড়া সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ওয়াসিকুর রহমান বেচান। সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সাধারন সম্পাদক এস এম আবু সাঈদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সাবেক সভাপতি মতিউল ইসলাম সাদী, সিনিয়র সদস্য ও দৈনিক দূরন্ত সংবাদ এর সম্পাদক সবুর শাহ লোটাস, সাবেক সাধারন সম্পাদক মমিনুর রশীদ সাইন, সিনিয়র সদস্য আবুল কালাম আজাদ, রাহাত রিটু, মোস্তফা মোঘল, সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সহসভাপতি আব্দুস সাত্তার, যুগ্ম-সাধারন সম্পাদক আব্দুল ওয়াদুদ, কোষাধ্যক্ষ ফেরদৌসুর রহমান, দপ্তর সম্পাদক শামীম আহম্মেদ, নির্বাহী সদস্য প্রতীক ওমর ও মাহফুজ মন্ডল।সংবর্ধিত মেধাবীদের পক্ষ থেকে বক্তব রাখে সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সিনিয়ল সদস্য, নয়াদিগন্তের বগুড়া ব্যুরো প্রধান আবুল কালাম আজাদের মেয়ে আকিলা বিনতে আজাদ। সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র পক্ষ থেকে ৯ জন মেধাবী সন্তানের হাতে সম্মাননা ক্রেস্টসহ পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কারের মধ্যে ছিল ২টি করে বই, কলম, মগ, ব্যাগ এবং ১ হাজার টাকার প্রাইজবন্ড। সভাপতি গনেশ দাস জানান আমাদের মেধাবী সন্তানদের উৎসাহ দিতেই এই আয়োজন। আমাদের সন্তানরা আলোকিত মানুষ হয়ে বাবা-মা এবং আমাদের মুখ উজ্জল করলেই আমাদের এই আয়োজন সার্থক হবে। সাধারন সম্পাদক এস এম আবু সাঈদ জানান সাংবাদিকদের রুটি-রুজির সংগঠন হিসেবে আমাদের সদস্যদের সন্তানদের সাফল্যে আমরাও গর্বিত। এ সকল মেধাবী সন্তানরা একদিন মানুষের মত মানুষ হয়ে দেশের সম্পদে পরিত হবে এটা আমাদের প্রত্যাশা। সাংবাদিক ইউনিয়ন বগুড়া সদস্যদের সন্তানদের পড়ালেখায় উৎসাহিত করতে ভবিষ্যতে শিক্ষাবৃত্তি চালুর চিন্তা ভাবনা করছে। সংবর্ধিত মেধাবীদের পরিচয়: সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সদস্য আবুল কালাম আজাদের মেয়ে আকিলা বিনতে আজাদ, কালাম আজাদের মেযে ওয়ারিফা আজাদ, জাফর আহম্মেদ মিলনের ছেলে মাশরুফ আহম্মেদ মাহিন, এটিএম সাদিকুর রহমান লিটনের মেয়ে সাদিয়া আফরোজ, রবিউল ইসলাম সাজু’র জমক মেয়ে তাসনিয়া ইসলাম সিজা ও তাসফিয়া ইসলাম ছোঁয়া, পারভীন লুনার মেয়ে জান্নাতুল মাওয়া নাদিয়া, ইউনুস আলীর ছেলে মামুনুর রহমান এবং আব্দুল মজিদের ছেলে রেদওয়ানুল ইসলাম রিয়াদ।