আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত

কমলঞ্জে দলই চা বাগানে মর্টার শেল নিস্ক্রিয় করল সেনাবাহিনী


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী মাধবপুর ইউনিয়নের দলই চা বাগানে সাত্তার মিয়ার বাড়িতে মাটির কুড়ার সময় পাওয়া একটি ৮২ এমএল মর্টারশেল বিস্ফোরণের মাধ্যমে নিস্ক্রিয় করেছে সেনাবাহিনী। সিলেট ক্যান্টনমেন্টের ক্যাপ্টেন রবিউল ইসলামের নেতৃত্বে ও কমলগঞ্জ থানার উপ পরিদর্শক জিয়াউল ইসলামের উপস্থিতিতে বুধবার দুপুর ১ ঘটিকার সময় নিরাপদ স্থানে শেলটি বিস্ফোরণ ঘটিয়ে নিস্ক্রিয় করা হয়। এ সময় নিরাপত্তা বেষ্টনী তৈরি করে সেনাবাহিনী, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
দলই চা বাগানের বাসিন্দা সাত্তার  মিয়া জানান, গত ২৭ মে নিজ বাড়ির পিলার করতে গিয়ে মাটি কুড়ার সময় একটি মর্টারশেল পাওয়া যায়। পরে বিষয়টি স্থানীয় দলই বিজিবি ক্যাম্পে অবহিত করা হয়। বিজিবি’র পক্ষ থেকে কোন ব্যবস্থা না নেয়ায় ৯দিন ধরে অরক্ষিত অবস্থায় মর্টারশেলটি সাত্তার মিয়ার বাড়িতে ছিল। অবশেষে ঘটনার ৯দিন পর বুধবার দুপুরে  সিলেট ক্যান্টনমেন্টের ক্যাপ্টেন রবিউল ইসলামের নেতৃত্বে ও কমলগঞ্জ থানার উপ পরিদর্শক জিয়াউল ইসলামের উপস্থিতিতে বুধবার দুপুর ১ ঘটিকার সময় নিরাপদ স্থানে শেলটি বিস্ফোরণ ঘটিয়ে নিস্ক্রিয় করা হয়।
কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. আব্দুর রাজ্জাত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধের সময় এটি ট্যাঙ্ক ধংসকারী একটি মর্টার শেল। সে সময় এটি বিস্ফোরিত হয়নি