আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত

প্রকৃতির মাঝে এখনোবর্ষা আসেনি তবুও ফুটেছে গাছে কদম ফুল


## রাবেয়া সুলতানা,,  (বগুড়া) প্রতিনিধি ঃ প্রকৃতিতে এখনও বর্ষা আসেনি। আসুক নাআসুক,কদম কিন্তু ঠিকই ফুটেছে। কদমকে কাব্য ভাষায় বলা হয় বর্ষার দুত। বর্ষার সঙ্গে কদম ফুলের নিবিড় সম্পর্ক। বর্ষার আগমনী বার্তা বা দুত হিসেবে কদম ফুল প্রতীক। বর্ণে, গন্ধে সেরা এই ফুলের সঙ্গে বাঙালীর পরিচয়ও বহু প্রাচীণ। আবার কদমের আরেক নাম মেঘাগমপ্রিয়। কদম ফুলের সৌন্দর্য তুলনারহিত। এর আকার ছোট বলের মতো। রঙটা গাঢ় হলুদ, তার চারপাশে হালকা সাদা । গত চার দশকের পর্যবেক্ষণ অনুযায়ী, কদম বছরের একাধিক সময়ে ফোটে। এবারে বর্ষার আগে ফুটেছে, বসন্তের শেষেও ফোটে। আবার শীতকালেও এই ফুল ফোটে। এটি নীপ নামেও পরিচিত। বাংরাদেশ সহ ভারতের বিভিন্ন অঞ্চল,চীন,মালয় কদমের আদি নিবাস। দীর্ঘকৃতি,বহুশাখাবিশিষ্ট বিশাল বৃক্ষ বিশেষ। কবিতায় গানে বর্ষাকে বর্ণনা করতে বারবার এসেছে কদম ফুল প্রসঙ্গ। রবীন্দ্র সংগীতে তাই স্থান পেয়েছে বাদল দিনেরও প্রথম কদমও ফুল করেছ দান। গানগুলি যেন প্রকৃতিতে বর্ষার রুপকে ছবির মতো তুলে ধরে। কদম ফুল সৌন্দর্যে পিপাসুদের তৃপ্তি দেয়। কদম ফুল চর্মরোগের জন্যও ব্যবহত হয়। এই গাছের নির্যাস মারাত্মক ব্যকটেরিয়া থেকে রক্ষা করতে সাহায্য করে। লিভার রোগের জন্য এই ফুল উপকারি। ঘ্রানে,বর্ণে, সৌন্দর্যে ও ওষুধে গুণে কদমগাছ পরিপুর্ন হলেও এই গাছের সংখ্যা ক্রমশ কমে যাচ্ছে। তাই প্রকৃতিকে বাঁচাতে কদমসহ সব ধরনের বৃক্ষ রোপণ করতে হবে।