আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত

বগুড়ায় আবাসিক হোটেলে গলাকাটা মা-ছেলের পরিচয় মিলেছে

## রাবেয়া সুলতানা,,  (বগুড়া) প্রতিনিধি:বগুড়ার শাজাহানপুরে একটি আবাসিক হোটেলে হত্যাকাণ্ডের শিকার মা ও ছেলের পরিচয় পাওয়া গেছে। এ ঘটনায় ওই নারীর স্বামীকে আটক করেছে পুলিশ। শনিবার (১ জুন) রাতের কোনো একসময় বনানী শুভেচ্ছা আবাসিক হোটেলে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। রোববার (২ জুন) বেলা সাড়ে ১১টার দিকে মা ও ছেলের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন আশামণি (২০) ও তার এক বছরের ছেলে আবদুল্লাহ আল রাফি। এ ঘটনায় ওই নারীর স্বামী আজিজুল হককে (২৩) আটক করেছে পুলিশ। তিনি চট্টগ্রাম সেনানিবাসে কর্মরত। দুই মাসের ছুটিতে সপরিবারে বগুড়ায় আসেন। আজিজুল বগুড়ার ধুনটের হামিদুর রহমানের ছেলে। শাজাহানপুর থানার পুলিশ ও হোটেল কর্তৃপক্ষ জানায়, শনিবার সন্ধ্যায় আজিজুল হক তার স্ত্রী ও সন্তানকে নিয়ে হোটেলে আসেন। রাত্রিযাপনের জন্য তিনি একটি কক্ষ ভাড়া নেন। পরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সরফাত ইসলাম জানান  স্ত্রী-সন্তানকে গলা কেটে হত্যার পর প্রথমে হোটেল কক্ষ ত্যাগ করেন আজিজুল হক। পরে হোটেলে এসে নাটক সাজানোর চেষ্টা করেন। বিষয়টি হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হয়। খবর পেয়ে আজিজুল হককে আটক করে পুলিশ।