আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত

বগুড়ায় মসলার গুদামে ভ্রাম্যমান আদালতের অভিযান ও জরিমানা

## রাবেয়া সুলতানা ,, (বগুড়া) প্রতিনিধি: বগুড়ায় মসলায় পোকামাকড়, গুদাম সিলগালাসহ ২ লাখ টাকা জরিমানা বগুড়ায়  অবৈধভাবে বিভিন্ন ব্রান্ডের মোড়কে মসলা বাজারজাতের অভিযোগে একটি প্রতিষ্ঠান সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে ওই প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। শনিবার বিকেলে শহরের তিব্বতের মোড় এলাকায় মিলন ট্রেডার্স নামে ওই প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এতে  বগুড়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদমান আকিফ অভিযানের নেতৃত্ব দেন। এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, কুরবানী ঈদকে সামনে রেখে বগুড়ার বাজারে নিরাপদ মশলা নিশ্চিতে অভিযান চালানো হয়। মিলন ট্রেডার্স নামের প্রতিষ্ঠানটিতে বিপুল পরিমাণে জিরা, সাদা এলাচ ও কালো এলাচসহ নানারকম গরম মসলা আমদানি করে দেশীয় ব্রান্ড মাহিন ও ভারতীয় ব্রান্ড মহারাজ ও সাত্তাজের মোড়কে বাজারে বিক্রি করে আসছিল। এছাড়াও আমদানি করা মশলার বস্তার গায়ে ও   পণ্যের মোড়কে কোন মেয়াদ ছিল না। প্রতিষ্ঠানটিতে মজুত মশলার বস্তার মধ্যেও পোকার অস্তিত্ব পাওয়া গেছে। পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশে সেগুলো মোড়কজাত করা হচ্ছিল৷ এসব কার‍ণে প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা ও সিলগালা করা হয়। কুরবানী ঈদকে সামনে রেখে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।