আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত

বগুড়া আদমদীঘিতে সবুজ আন্দোলনের উদ্যোগে পরিবেশ দিবস পালিত


# রাবেয়া সুলতানা ,  ( বগুড়া) প্রতিনিধি: খনিজ জ্বালানীর ব্যবহার বন্ধ করুন, নবায়নযোগ্য জ্বালানীর ব্যবহার নিশ্চিত, করুন এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার আদমদীঘিতে পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন উপজেলা শাখার উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়েছে। বুধবার (৫জুন)  বেলা ১২ টায় আদমদীঘি থানা প্রাঙ্গনে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সবুজ আন্দোলন আদমদীঘি উপজেলা শাখার সভাপতি গোলাম রব্বানী দুলালের সভাপতিত্বে ও সবুজ আন্দোলন ছাত্র পরিষদের যুগ্ম-আহবায়ক  নেহাল আহম্মেদ প্রান্ত’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চত্রবর্তী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সবুজ আন্দোলন উপজেলা শাখার সাধারণ সম্পাদক  সাগর খান, সহ সভাপতি মিহির কুমার সরকার, সাংগঠনিক সম্পাদক বিকাশ চন্দ্র প্রামানিক, যুগ্ম সাধারণ সম্পাদক রাহুল পারভেজ, সদস্য সাইফ হাসান খান সৈকত, জামাদুল ইসলাম প্রমূখ। আলোচনা সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমাদের এলাকা কৃষি পণ্যের উপর নির্ভরশীল। পরিবেশ বান্ধব কৃষি পণ্য উৎপাদন করতে পারলে মাটির উর্বরতা বৃদ্ধি পাওয়া সম্ভব। প্রান্তিক পর্যায়ে কৃষকদের সঠিক প্রশিক্ষণের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি করা সম্ভব। সবুজ আন্দোলনের এই উদ্যোগকে আমি ব্যক্তিগতভাবে স্বাগত জানাই।