আজ-  ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ২রা সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» TIB Demands Immediate, Unbiased Investigation «» শ্রীমঙ্গলে উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা অনুষ্ঠিত «» শ্রীমঙ্গলে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ‘জুলাই শহীদ দিবস ২০২৬’ «» জুড়ীতে ইয়াবাসহ নারী গ্রেফতার, পলাতক স্বামীকে খুঁজছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। «» বগুড়া আদমদীঘিতে  জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্টিত  «» বগুড়া আদমদীঘিতে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা «» ঐতিহাসিক জুলাই শহীদ দিবস উপলক্ষে আরডিএ, বগুড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত «» সাংগঠনিক তৎপরতা জোরদারের লক্ষ্যে কমলগঞ্জে ৯ ইউনিয়নের বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন «» কমলগঞ্জে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব শুরু «» কমলগঞ্জে সংরক্ষিত বনের ৫ একর ভূমি উদ্ধার; অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল বন বিভাগ

নবীগঞ্জে ডাকাতির সরঞ্জাম ও লুণ্ঠিত অর্থসহ পুলিশের খাচায় বন্দি ডাকাত সুমন

সালেহ আহমদ (স’লিপক):

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কামারগাঁওয়ে চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলার আসামী আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য দুর্ধর্ষ ডাকাত দুখু মিয়া ওরফে সুমন (৩৫)কে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ।

শনিবার (৮ জুন) ডাকাত সুমনকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হলে সে ঘটনার বর্ণনা দেয় এবং দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। গ্রেফতারকৃত ডাকাত দুখু মিয়া ওরফে সুমন সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের গোতগাঁও গ্রামের মোঃ জিগির আলীর পুত্র।

জানা যায়, গত ৯ মে রাত আড়াইটার দিকে নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের কামারগাঁও গ্রামে ইয়াহয়া আহমদ চৌধুরীর বাড়ীতে একদল ডাকাত দরজা ভেঙ্গে ঘরে ঢুকে ডাকাতি করে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোন, চর্ট লাইট সহ প্রায় লক্ষ ৯ লক্ষ ৮০ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

এ বিষয়ে নবীগঞ্জ থানায় ডাকাতি মামলা দায়ের করা হলে হবিগঞ্জ পুলিশ সুপার আক্তার হোসেন (বিপিএম সেবা) এর দিক নির্দেশনায় নবীগঞ্জ থানা পুলিশ ডাকাতদের সনাক্ত এবং গ্রেফতারের লক্ষ্যে তদন্ত অব্যাহত রাখে। তথ্য প্রযুক্তির সহায়তায় নবীগঞ্জ থানার ওসি মোঃ মাসুক আলীর নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আলমগীর কবির, এসআই রাজিব রহমান, এসআই সুমন মিয়া সহ একদল পুলিশ গত শুক্রবার (৭ জুন) রাত ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার জেলার শেরপুর এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত ডাকাত দুখু মিয়া ওরফে সুমনকে গ্রেপ্তার করেন। এসময় তার দেয়া তথ্যমতে লুণ্ঠিত নগদ টাকা, ডাকাতির কাজে ব্যবহৃত শাবল ও লোহার পাইপসহ ডাকাতির সরঞ্জাম তার ভাড়া বাসা হতে উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, সুমন আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। সে শনিবার হবিগঞ্জের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উক্ত ডাকাতির ঘটনায় বর্ণনা দেয় এবং ঘটনায় জড়িত অন্যান্য ডাকাতদের নাম ঠিকানা উল্লেখ করে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।