আজ-  ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» ক্যাম্পাসে নোংরা ছাত্র রাজনীতির প্রভাবে শিক্ষার অবনতি ঘটেছে : ছাত্র জমিয়তের আলোচনা সভায় গোলাম আম্বিয়া কয়েছ  «» শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা «» মনুমুখ স্কুলে প্রধান শিক্ষক, আইনজীবী মৌলভীবাজার অঞ্চলের স্থানীয় শালিসির বিচারক শ্রী শ্রী ফনিন্দ কুমার ভট্টাচার্য, «» গাছ কাটছি মানে আমরা নিজেদেরই হত্যা করছি «» তরুণ ও শিক্ষার্থীদের অতুলনীয় আদর্শ মহানবী সা.: ছাত্র জমিয়ত সিলেট জেলা উত্তর  «» ‎ঈদে মীলাদুন্নবী সা. উপলক্ষ্যে তালামীযে ইসলামিয়ার ‘মুবারক র‌্যালি’ সম্পন্ন : সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ।  «» আদমদিঘী উপজেলা প্রশাসনের আইনশৃঙ্খলা কমিটির  মাসিক  সভা অনুষ্ঠিত  «» মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র «» শমশেরনগরে ঈদে মীলাদুন্নবী ﷺ উপলক্ষে প্রচার মিছিল সম্পন্ন «» কমলগঞ্জের কুমড়াকাপনে ঈদে মিলাদুন্নবী ﷺ উপলক্ষে মোবারক র‌্যালি, প্রতিযোগিতা ও আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত।

বিশ্ব কবিমঞ্চের বর্ণিল আয়োজনে সাম্যের ও মানবতার কবি কাজী নজরুল ইসলামে ১২৫তম জন্মবার্ষিকী উদযাপন

সালেহ আহমদ (স’লিপক):

বিশ্ব কবিমঞ্চের বর্ণিল আয়োজনে উদযাপিত হয়েছে সাম্যের ও মানবতার কবি কাজী নজরুল ইসলামে ১২৫তম জন্মবার্ষিকী।

বুধবার (১২ জুন) বিকাল পাঁচটায় রাজধানী ঢাকার বিশ্ব সাহিত্য কেন্দ্রে বিশ্ব কবিমঞ্চ আয়োজিত বিশেষ অনুষ্ঠান গাহি সাম্যের গান, আলোচনা, কবিতাপাঠ, আবৃত্তি, সঙ্গীত পরিবেশন ও গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠানে কবি পুলক কান্তি ধরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক নিরঞ্জন অধিকারী।

বর্ণিল অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নজরুলপ্রেমী ডাঃ মামুন আল মাহতাব স্বপ্নীল।

আবৃত্তিশিল্পী রুপালী বড়ুয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রোবায়েত ফেরদৌস, ড. গোলাম সরোয়ার, অধ্যাপক কবি সালেহা আকতার, কবি মঈন খান, নজরুল গবেষক সোমঋতা মল্লিক (ভারত) প্রমুখ।

আলোচকগণ বিদ্রোহী কবি নজরুল ইসলামকে স্মরণ করে বলেন, আমাদের জাতীয় জীবনে যে কোন স়ংকটে নজরুলের কাছে আমাদের ফিরে আসতে হবে। তিনি মানবতার কবি, সাম্যের কবি, প্রেম ভালোবাসার কবি এবং অসাম্প্রদায়িক চেতনার কবি। যুগে যুগে নজরুল বাঙালির কাছে চির নমস্য।

কবিকন্ঠে কবিতা পাঠ করেন কবি নাহার আহমদ, কৃষ্ণ কান্ত বিশ্বাস, অমিতা মজুমদার, লিলি হক, লিলি শেঠ, মাহবুবা ফারুক, মোঃ মাহবুবুর রহমান, গোলাম কিবরিয়া, রকি গৌড়ি, শহিদুল ইসলাম জয় প্রমুখ।

রবীন্দ্র সঙ্গীতশিল্পী ড. অনুপম পাল এবং ভারতের সোমঋতা মল্লিক দ্বয়ের পরিবেশিত নজরুল সঙ্গীত উপস্থিত শ্রোতা ও গুণীজনদের প্রাণবন্ত করে তোলে।

প্রেম এবং দ্রোহের কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে বিশ্ব কবিমঞ্চ এবছর তিন গুণীজনকে কবি কাজী নজরুল সম্মননা ২০২৪ প্রদান করে। সম্মাননা প্রাপ্তরা হলেন- গবেষনায় অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল (ঢাকা, বাংলাদেশ), নজরুল গবেষনায় সোমঋতা মল্লিক, (কলকাতা, ভারত) এবং প্রবাসে প্রবন্ধ সাহিত্যে ড. আজিজুল আম্বিয়া (যুক্তরাজ্য)। ড. আজিজুল আম্বিয়া যুক্তরাজ্য থাকায় তার পক্ষে সম্মাননা গ্রহণ করেন রুমানা খানম।