আজ-  ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» তালামীযে ইসলামিয়া ঢাকা মহানগরীর সেমিনার সম্পন্ন।  «» বগুড়া সান্তাহারে জুয়েলার্সে ঢুকে ব্যবসায়ীকে ছুরিকাঘাত  «» যুব জমিয়তের শপথ অনুষ্ঠান ও অভিষেক সম্পন্ন:: «» ক্যাম্পাসে নোংরা ছাত্র রাজনীতির প্রভাবে শিক্ষার অবনতি ঘটেছে : ছাত্র জমিয়তের আলোচনা সভায় গোলাম আম্বিয়া কয়েছ  «» শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা «» মনুমুখ স্কুলে প্রধান শিক্ষক, আইনজীবী মৌলভীবাজার অঞ্চলের স্থানীয় শালিসির বিচারক শ্রী শ্রী ফনিন্দ কুমার ভট্টাচার্য, «» গাছ কাটছি মানে আমরা নিজেদেরই হত্যা করছি «» তরুণ ও শিক্ষার্থীদের অতুলনীয় আদর্শ মহানবী সা.: ছাত্র জমিয়ত সিলেট জেলা উত্তর  «» ‎ঈদে মীলাদুন্নবী সা. উপলক্ষ্যে তালামীযে ইসলামিয়ার ‘মুবারক র‌্যালি’ সম্পন্ন : সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ।  «» আদমদিঘী উপজেলা প্রশাসনের আইনশৃঙ্খলা কমিটির  মাসিক  সভা অনুষ্ঠিত 

মৌলভীবাজারে হযরত সৈয়দ শাহ্ মোস্তফা (র:) পৌর ঈদগাহে ঈদুল আদ্বহার ৩টি জামাত অনুষ্ঠিত

সালেহ আহমদ (স’লিপক):

মৌলভীবাজারে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে হযরত সৈয়দ শাহ্ মোস্তফা (রহ.) পৌর ঈদগাহে মুসলিম উম্মাহর সর্ববৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আদ্বহার তিনটি জামাত অনুষ্ঠিত হয়েছে। তিনটি জামাতে অর্ধ লক্ষাধিক মুসল্লি নামাজ আদায় করেছেন।

সোমবার (১৭ জুন) সকাল সাড়ে ৬ টায়, সাড়ে ৭টায় ও সাড়ে ৮টায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে এ তিনটি জামাত অনুষ্ঠিত হয়।

সকাল সাড়ে ৬টায় অনুষ্ঠিত প্রথম জামাতে ইমামতি করেন পশ্চিমবাজার জামে মসজিদের খতিব ও ইমাম মাওলানা মুহিবুর রহমান, সানী ইমামের দায়িত্ব পালন করেন হযরত সৈয়দ শাহ্ মোস্তফা (রহ.) দরগাহ জামে মসজিদের ইমাম হাফিজ শামিম আহমদ।

সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত ২য় জামাতে ইমামতি করেন সুলতানপুর জামে মসজিদের খতিব ও ইমাম মাওলানা মুফতি শামছুজ্জোহা, সানী ইমামের দায়িত্ব পালন করেন শান্তিবাগ জামে মসজিদের ইমাম মাওলানা মুজাম্মেল হক মাহিরী।

সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত ৩য় জামাতে ইমামতি করেন বায়তুল মনোয়ার জামে মসজিদ (স্ট্যান্ড মসজিদ) এর খতিব হাফিজ মাওলানা সৈয়দ মাজদুদ আহমদ রাফিদ, সানী ইমামের দায়িত্ব পালন করেন জেলা পরিষদ জামে মসজিদের ইমাম হাসান আহমদ চৌধুরী।

পবিত্র ঈদুল আদ্বহার জামাতে মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান, মৌলভীবাজার পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ ফজলুর রহমান সহ জেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ ও কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া জেলার কুলাউড়া, রাজনগর, শ্রীমঙ্গল, কমলগঞ্জ, বড়লেখা ও জুড়ী সহ ৭টি উপজেলার শতাধিক স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। সেসব জামাতে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ নামাজ আদায় করে কুশল বিনিময় করেছেন।