আজ-  ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৭শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সফল করার আহবান ; «» পূবালী ব‍্যাংক পিলএলসি মৌলভীবাজার শাখার উদ‍্যােগে ক‍্যাশলেস বাংলাদেশ লেনদেন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত «» মৌলভীবাজারে বিশ্ব দৃষ্টি দিবস ২৬ পালিত «» শ্রীমঙ্গলে দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা «» বগুড়া আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা «» শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কমলগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত «» মৌলভীবাজারে বেইজমেন্টে পার্কিংয়ের বদলে দোকান! «» শমসেরনগরে বিচারাধীন মামলার বিরোধীয় জমিতে ঘর নির্মাণের চেষ্টা «» মৌলভীবাজারে ইয়াবা ব্যবসায়ী নারীসহ গ্রেপ্তার-২ «» তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন।

নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে তৈলবাহী গাড়ি ও সিএনজির সংঘর্ষে নিহত ১ আহত ২

শাহ সুলতান আহমদঃ

ঢাকা-সিলেট মহা সড়কের আউশকান্দিতে তৈলবাহী গাড়ি ও সিএনজি মূখোমুখী সংঘর্ষে চালক নিহত হয়েছে। গুরুতর আহত দুই যাত্রীকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২ জুলাই) বিকেল অনুমান ৫টার দিকে।

সুত্রে জানা গেছে- সৈয়দপুর বাজার থেকে দুইজন যাত্রী নিয়ে আউশকান্দি গ্যাস পাম্পে গ্যাস নিতে আসার পথিমধ্যে আউশকান্দি মুনিম ফিলিং ষ্টেশনের সামনে আসা মাত্রই ঢাকা থেকে ছেড়ে আসা একটি তৈলবাহী গাড়িকে অভারটেক করতে গিয়ে সরাসরি সিএনজির সাথে সংঘর্ষে সিএনজি চালক আউশকান্দি ইউনিয়নের জালালপুর গ্রামের মৃত রহমত মিয়ার পুত্র ফজল মিয়া (২২) ঘটনাস্থলেই সিএনজির সামনে ভেঙ্গে তার মাথা ফেটে মগজ বের হয়ে যায় এবং দুই হাতও ভেঙ্গে যায়। ঘটনাস্থলেই সে মারা যায়।

অপরদিকে সিএনজিতে থাকা নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের দেওপাড়া গ্রামের বদরুল ইসলাম (৪৫) ও তার স্ত্রী (৩৫) গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।

দূর্ঘটনা কবলিতস্থানে কিছু দিন পর পর সড়ক দুর্ঘটনায় যাত্রী ও চালকসহ নিহত ও অনেকেই পঙ্গুত্ব বরণ করেন। তাই ওই স্থানে আইল্যান্ড না থাকার কারণে স্থানীয়রা আইল্যান্ডের দাবীতে মহা সড়ক প্রায় ঘন্টাখানে বন্ধ করে রাখেন।

খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ও নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে শেরপুর হাইওয়ে থানায় নিয়ে যান এবং ঘাতক তৈলবাহী ট্রাকটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা গাড়ির পিছু নিয়ে সৈয়দপুর বাজারে ঘাতক গাড়িটিকে আটক করেন। পরে স্থানীয় লোকজন ও পুলিশের সহযোগীতায় যানচলাচল স্বাভাবিক করেন। নিহতের বিষয়টি নিশ্চিত করেন শেরপুর থানার হাইওয়ে ভারপ্রাপ্ত ওসি পরিমল দাশ।
অনুলিখনঃ স’লিপক