আজ-  ২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» টিআইবির গবেষণা নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিবৃতি বিভ্রান্তিমূলক: টিআইবি «» তারকাখচিত জাতীয় অ্যাওয়ার্ডসে জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হলো ব্রিটেনের কারি শিল্প «» কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন, গণমাধ্যমকর্মীদের সঙ্গে আবেগঘন শুভেচ্ছা বিনিময় «» সাংবাদিক এহসানুল হকের বিরুদ্ধে মামলা, শ্রীমঙ্গল প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ «» সান্তাহারে হোটেলের খাবার খেয়ে পাঁচজন হাসপাতালে, কর্তৃপক্ষের বিরুদ্ধে ইউএনওর কাছে অভিযোগ «» অন্যের প্ররোচনায় অভিযোগ দায়ের) আদমদীঘিতে ভূমি অফিসের হয়রানির অভিযোগের প্রমাণ দিতে ব্যর্থ হওয়ায় মুসলেকা দেন অভিযোগকারী «» কমলগঞ্জের জমি বিক্রি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত; আটক ১ «» কমলগঞ্জের জমি বিক্রি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত; আটক ১ «» সাংবাদিকদের বিরুদ্ধে অপরাধের বিচারহীনতা অবসানের আন্তর্জাতিক দিবসে ইউনেস্কো ঢাকা কার্যালয়ের বিবৃতি «» মৌলভীবাজারে ফ্রী চক্ষু শিবির অনুষ্ঠিত

রাজনগরে মাথিউড়া চা বাগানে তথ্য ও অধিকার আইন বাস্তবায়নে চা শ্রমিকদের নিয়ে রিইব এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

সালেহ আহমদ (স’লিপক):

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় রিসার্চ ইনেসিয়েটিভ বাংলাদেশ রিইব চা বাগানের তথ্য ও অধিকার আইন বাস্তবায়নে চা শ্রমিকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ জুলাই) বিকেলে সচেতনমূলক তথ্য অধিকার নিয়ে রাজনগর উপজেলার মাথিউড়া চা বাগানে রিইব মৌলভীবাজার জেলা সভাপতি সৈয়দ শামসুজ্জামান সেলিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রিইবের সহকারী পরিচালক ব্যারিস্টার রুহিনাজ।

রিইব মৌলভীবাজার জেলা সমন্বয়ক জহর লাল দত্তের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন রিইব এর প্রোগ্রাম অফিসার শাহিনুল ইসলাম আবিদ, সাংবাদিক রিপন কান্তি ধর রূপক।

মতবিনিময় আলোচনায় প্রদীপ সুত্রধর, শফিকুর রহমান, ফাহিমা খাতুন, নওশাদ আহমেদ, মতিউর রহমান, জান্নাতুল আক্তার, রুমি উড়াং, গীতা উড়াং প্রমুখ অংশগ্রহণ করেন।

এছাড়াও দিনাজপুর, নীলফামারী ও মৌলভীবাজারের বিভিন্ন এলাকা থেকে অনেক আরটিআই সদস্য সভায় যোগ দেন। মাথিউড়া চা বাগানের লোকজনের সাথে দিনাজপুর ও নীলফামারী জেলার লোকজনের কাজকর্মের ধরনের বিষয় নিয়ে জানা বুঝার জায়গাটি একে অপরের সাথে সমন্বয় করেন।