আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

কমলগঞ্জে উপজেলা পরিষদ চেয়ারম্যানকে সংবর্ধনা প্রদান


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. ইমতিয়াজ আহমেদ বুলবুলকে সংবর্ধনা ও আল ফালাহ ইসলামী সোসাইটির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (১২ জুলাই) রাত ১০ টায় উপজেলার মাধবপুর নোয়াগাঁও মাদ্রাসা মাঠে আল-ফালাহ্ ইসলামী সোসাইটির আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন সোসাইটির উপদেষ্টা মাওলানা নূরুল মুত্তাকীন জুনাইদ। সোসাইটির সভাপতি মাওলানা হোসাইন আহমদ খালেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ইমতিয়াজ আহমেদ বুলবুল। বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ, মাধবপুর ইউপি চেয়ারম্যান মো. আসিদ আলী, সাংবাদিক শাহীন আহমেদ, মাওলানা লুৎফুর রহমান জাকারিয়া। বক্তব্য রাখেন যুবলীগ নেতা আবুল বশর জিল্লুল, সাংবাদিক আসহাবুজ্জামান শাওন প্রমুখ।