আজ-  ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» তালামীযে ইসলামিয়া ঢাকা মহানগরীর সেমিনার সম্পন্ন।  «» বগুড়া সান্তাহারে জুয়েলার্সে ঢুকে ব্যবসায়ীকে ছুরিকাঘাত  «» যুব জমিয়তের শপথ অনুষ্ঠান ও অভিষেক সম্পন্ন:: «» ক্যাম্পাসে নোংরা ছাত্র রাজনীতির প্রভাবে শিক্ষার অবনতি ঘটেছে : ছাত্র জমিয়তের আলোচনা সভায় গোলাম আম্বিয়া কয়েছ  «» শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা «» মনুমুখ স্কুলে প্রধান শিক্ষক, আইনজীবী মৌলভীবাজার অঞ্চলের স্থানীয় শালিসির বিচারক শ্রী শ্রী ফনিন্দ কুমার ভট্টাচার্য, «» গাছ কাটছি মানে আমরা নিজেদেরই হত্যা করছি «» তরুণ ও শিক্ষার্থীদের অতুলনীয় আদর্শ মহানবী সা.: ছাত্র জমিয়ত সিলেট জেলা উত্তর  «» ‎ঈদে মীলাদুন্নবী সা. উপলক্ষ্যে তালামীযে ইসলামিয়ার ‘মুবারক র‌্যালি’ সম্পন্ন : সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ।  «» আদমদিঘী উপজেলা প্রশাসনের আইনশৃঙ্খলা কমিটির  মাসিক  সভা অনুষ্ঠিত 

শ্রীমঙ্গলে আহত স্বেচ্ছাসেবক দলের কর্মীদের খোঁজখবর নিয়েছেন মোঃ যোবায়ের আহমেদ

সালেহ আহমদ (স’লিপক):

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মৌলভীবাজার জেলা আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মোঃ যোবায়ের আহমেদ বিগত ৫ আগষ্ট শেখ হাসিনা পদত্যাগ করার পর বিদ্যমান দাঙ্গাহাঙ্গামায় শ্রীমঙ্গল উপজেলায় গুলিবিদ্ধ এবং আহত স্বেচ্ছাসেবক দলের কর্মী সহ সাধারণ মানুষের খোঁজখবর নিয়েছেন।

তিনি বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আহত স্বেচ্ছাসেবক দলের কর্মীদের শারীরিক খোঁজ খবর নেন এবং চিকিৎসা সেবা গ্রহণের পরামর্শ দেন। এছাড়াও বিভিন্ন সময়ে আহত হয়ে বাসাবাড়িতে বিশ্রাম নেয়া কর্মীদের সাথেও মোঃ যোবায়ের আহমেদ যোগাযোগ করেন।

শ্রীমঙ্গল পৌর শহরের মুসলিমবাগ এলাকার ফয়সল আহমেদ গুলিবিদ্ধ হলে তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা সেবার ব্যবস্থা করেন।

এসময় স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ তার সাথে ছিলেন।