আজ-  ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৩শে জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» তালামীযে ইসলামিয়া একটি আপোষহীন আদর্শ কাফেলা «» কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের খাবার সরবরাহের টেন্ডার প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ; কার্যাদেশ বাতিলের দাবি «» টিআইবির প্রতিবেদন সম্পর্কে সংসদে আলোচনা, স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ কর্তৃপক্ষের বক্তব্যের প্রেক্ষিতে টিআইবির অবস্থান «» বার ভবনেই সন্ত্রাসী হামলা : আইনজীবী সমিতির তীব্র নিন্দা, দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি «» সোনালী ব্যাংক রিটায়ার্ড অফিসার্স ফোরাম সিলেট এর কমিটি পুনর্গঠন «» নওগাঁয় এসপির উপস্থাপনায় দুই শতাধিক শিক্ষার্থী হতে চাইলেন সচেতন নাগরিক «» বগুড়া আদমদিঘীতে শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে থানা পুলিশ ১ জনকে আটক করেছে «» মৌলভীবাজারে ভুয়া এসপি পরিচয়ে প্রতারণা : প্রতারক গ্রেফতার «» শিক্ষকদের জীবনযাপন: বাস্তবতা, সংকট ও প্রত্যাশা «» মিঠাই কোর্ট রোড শাখাকে জরিমানা

লন্ডনে দারুল ক্বিরাত মেনর পার্ক শাখার ফলাফল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত


মোজাম্মেল আলী,কার্ডিফ ( ইউকে):
দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট অনুমোদিত লন্ডনে দারুল ক্বিরাত মেনর পার্ক শাখার ফলাফল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গত বুধবার জামিয়া মসজিদে আউলিয়া মেনর পার্কে অনুষ্ঠিত হয়।
মসজিদ কমিটির সভাপতি সুফি মনসুর আহমদের সভাপতিত্বে, ক্বারী গোলাম মাওলা ও জসীম উদ্দীনের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লতিফিয়া ক্বারী সোসাইটি ইউকের সেক্রেটারি জেনারেল মুফতি মাওলানা আশরাফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনটিভি নর্দাম্পটন প্রতিনিধি এম এ ফাত্তাহ চৌধুরী ফয়সাল ও জয়নাল আবেদীন, এডমিন, দারুল ক্বিরাত -২০২৪ ইউকে।

আরো বক্তব্য রাখেন – নাজিম মাওলানা ইনামুল হক, ক্বারী গোলাম আযম, মুহিবুর রহমান ছানা, ইমাম ক্বারী মুরশিদ আহমদ,হাজি পারভেজ আহমদ, ইমতিয়াজ, হায়দার চৌধুরী ও ফয়েজ আহমদ সহ প্রমুখ।
উস্তাদ হিসেবে ছিলেন- ক্বারী জসীম উদ্দিন, ক্বারী মাওলানা ওলিউর রহমান, ক্বারী শাকিল চৌধুরী ও ক্বারীয়া নাজিরা বেগম।
উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সার্টিফিকেট, ক্রেস্ট ও মেডেল প্রদান করা হয়।