আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

বন্যায় ক্ষতিগ্রস্তদের গৃহ পুনর্বাসনের লক্ষ্যে ও ধানের চারার জন্য কৃষকদের মাঝে নগদ অর্থ বিতরণ


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে বন্যা পরবর্তী গৃহ পুণর্বাসনের লক্ষ্যে বিভিন্ন ইউনিয়নের ক্ষতিগ্রস্ত ২৩ টি পরিবারকে নগদ ৫ হাজার টাকা করে ও ২০ জন কৃষককে ধানের চারা কেনার জন্য নগদ অর্থ সহায়তা করা হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে জেএফএস এন্ড ফ্রেন্ডস যুক্তরাষ্ট্র, ইতালি ও যুক্তরাজ্যে বসবাসকারী পতনঊষার ইউুিনয়নের প্রবাসীদের অর্থায়নে পতনঊষারে গ্রামবাংলা সমাজ কল্যাণ পরিষদে এ নগদ অর্থ বিতরণ করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান।
উসমানগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক টিপুল আলীর সভাপতিত্বে ও মাহিদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন পতনঊষার ইউপি সদস্য আব্দুল হান্নান, সমাজসেবক রিপন দত্ত বিমল, আফসার খান প্রমুখ।
অনুষ্ঠানে বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন ইউনিয়নের ২৩ টি পরিবারকে গৃহ পুণর্বসনের লক্ষ্যে নগদ ৫ হাজার টাকা করে ১ লাখ ১৫ হাজার ও ২০ জন কৃষককে ধানের চারা কেনার জন্য নগদ ২০ হাজার টাকা অর্থ সহায়তা করা হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রে বসবাসকারী পতনঊষার ইউনিয়নের প্রবাসীদের অর্থায়নে আরও ৮টি পরিবারকে অর্থ সহায়তা প্রদান করা হবে।