আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

ভারতে মাছ বিক্রির ১৯ লাখ ৫০ হাজার রুপি সহ বাংলাদেশ সীমান্তে যুবক আটক

সীমান্ত চোরাচালান ::যাচ্ছে রসুন সুপারি শিং মাছ ও ইলিশ মাছ
আসছে গরু মাদক চিনি পেঁয়াজ

ভারতে মাছ বিক্রির ১৯ লাখ ৫০ হাজার রুপি সহ বাংলাদেশ সীমান্তে যুবক আটক

এমদাদুর রহমান চৌধুরী জিয়া,;
বাংলাদেশ এর দোয়ার বাজার সীমান্তে ভারতীয় রুপিসহ হৃদয় মিয়া (২৫ নামে এক যুবককে আটক করেছে বিজিবি। সে চোরাচালাম হুন্ডি ব্যবসায় জড়িত বলে দাবি বিজিবির।

বৃহস্পতিবার(১২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের দক্ষিণ কলাউড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক যুবক হলেন উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ভাওয়ালীপাড়া গ্রামের মো:সুরুজ আলমের পুত্র।

সিলেট সেক্টরের ৪৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি) ‘র সুনামগঞ্জের বাংলাবাজার কোম্পানীর কোম্পানি কমান্ডার সুবেদার আবুল বাশার আজাদ জানান, বাংলাদেশ থেকে রসুন, সুপারি, শিং, ইলিশ মাছসহ নানা পণ্য অবৈধভাবে ভারতে পাঠায় একটি চক্র। হৃদয় মিয়া চোরাচালান ও হুন্ডি ব্যবসায় জড়িত। বৃহস্পতিবার রাত সাড়ে সাতটার দিকে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেন সে। পরে বিজিবি সদস্যেরা তাঁকে সীমান্তের দক্ষিণ কলাউড়া গ্রাম থেকে আটক করেন। এ সময় তাঁর কাছ থেকে ১৯ লাখ ৫০ হাজার ভারতীয় রুপি উদ্ধার করা হয়।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধীনে বাংলাবাজার
বিজিবি দাবি করেছে, পণ্য পাচারের বিষয়টি হৃদয় নিজে জড়িত। । ওই অর্থ নিয়েই তিনি দেশে এসেছেন।৷

তবে স্থানীয় লোকজন বলেছেন, তিনি বাহকমাত্র। এলাকায় একটি চোরাচালান চক্রের বড় ধরনের সিন্ডিকেট রয়েছে। যারা সরকার পালা বদলের পর থেকে আরো বেপরোয়া হয়ে উঠেছে।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো.হাফিজুর রহমান পিএসসি সত্যতা নিশ্চিত করে জানান,আটক যুবকের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধকল্পে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।ভারতীয় রুপিসহ আটক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করে থানায় হস্তান্তর করা হবে।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, সরকার পতনের পর দোয়ারাবাজার সীমান্তে চোরাচালান বেড়েছে। সীমান্তের ১২৩৪ থেকে ১২৩৬ পিলার পর্যন্ত কাঁটাতারের কোনো বেড়া নেই। এ দিক দিয়েই রাতে চোরাচালান হচ্ছে। বাংলাদেশ থেকে এ পথে রসুন, সুপারি, ইলিশ, শিং মাছসহ নানা পণ্য চোরাচালান করা হয়। অন্যদিকে ভারত থেকে আনা হয় গরু, চিনি, পেঁয়াজ, মাদকসহ অন্য পণ্য। স্থানীয় কয়েকজন ব্যক্তি এ চোরাচালানের হোতা।
গত দুই দিনে সীমান্তের কলাউড়া এলাকায় ভারতে পাচারের চেষ্টার সময় ৪ টন রসুন, ৪ টন সুপারি ও ২ টন শিং মাছ এবং ঘিলচড়া এলাকা থেকে ২৭৫ কেজি ইলিশ জব্দ করা হয়।