আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ বিতরণ


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ১ লক্ষ ২২ হাজার টাকা নগদ অর্থ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়ন জনমিলন কেন্দ্রে মৌলভীবাজার ডিস্ট্রিক্ট এসোসিয়েশন অব নিউজার্সি’র অর্থায়নে ও আমেরিকা প্রবাসি আবুল খায়ের জুয়েল ও ইমদাদুল হক বুলবুলের তত্বাবধানে এ নগদ অর্থ বিতরণ করা হয়।
সাংবাদিক ও সমাজসেবক আব্দুল হান্নান চিনুর সভাপতিত্বে এবং প্রবাসী শাহজাহান আলী রাজু ও সাংবাদিক মাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, বিশিষ্ট সমাজসেবক জুনেদ আহমদ, ইউপি সদস্য আব্দুল হান্নান, সাংবাদিক আব্দুল বাছিত খান, সালাউদ্দিন শুভ, প্রভাষক সুমন আহমদ, সমাজসেবক বাবলু আহমেদ, ক্রীড়া সংগঠক বিমল দত্ত রিপন প্রমুখ।

অনুষ্ঠানে মৌলভীবাজার ডিস্ট্রিক্ট এসোসিয়েশন অব নিউজার্সি’র সভাপতি মো. মহসিন সেলিম ও সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম রাহাতের পৃষ্ঠপোষকতায় কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন ইউনিয়নের ৬১ টি পরিবারকে নগদ ২ হাজার টাকা করে মোট ১ লক্ষ ২২ হাজার টাকা বিতরণ করা হয়েছে।