শিশু স্বাস্থ্য কল্যাণ সংস্থা,মৌলভীবাজার ১৮ সেপ্টেম্বর বুধবার রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়নের পরচক্র কমিউনিটি ক্লিনিকে বন্যা দুর্গত শিশুদের স্বাস্থ্যসেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প এর আয়োজন করে।
সকাল ১১টায় মেডিকেল ক্যাম্প এর উদ্ভোধন করেন শিশু স্বাস্থ্য কল্যাণ সংস্থার সভাপতি ডা:এ,কে,জিল্লুল হক।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিশু স্বাস্থ্য কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মান্নান আহমেদ, সৈয়দ তফজ্জল হোসেন, স্বাস্থ্য পরিদর্শক মো:জয়নাল আবেদীন,সহকারী স্বাস্থ্য পরিদর্শক শ্রীবাসি রানী দেব,স্বাস্থ্য সহকারী ছায়মা সাদীয়া রফা,সি এইচ সিপি সমীরণ কুমার দেব। স্বাস্থ্যসেবা প্রদান করেন ডাঃ এ,কে জিল্লুল হক, মেডিকেল এসিস্ট্যান্ট মোহাম্মদ ফরহাদ আহমদ,কাজী দেলোয়ার হোসেন। মেডিকেল ক্যাম্পে ১৩৪ জন শিশুকে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়।
১৩৪ জন শিশুকে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়।
Catagory : মৌলভীবাজার | তারিখ : সেপ্টেম্বর, ১৮, ২০২৪, ৬:১৪ অপরাহ্ণ • ৪০ বার পঠিত






