আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

আর্ন্তজাতিক মানবাধিকার আইনী সহায়তাকারী সংস্থা’র আদমদীঘি শাখা অফিস উদ্বোধন     

                ( বগুড়া)প্রতিনিধি: আর্ন্তজাতিক মানবাধিকার আইনী সহায়তাকারী সংস্থা’র আদমদীঘি শাখা অফিস উদ্বোধন বগুড়ার আদমদীঘিতে আর্ন্তজাতিক মানবাধিকার আইনী সহায়তাকারী সংস্থা’র শাখা অফিস’র শুভ উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার বিকেলে সান্তাহার সোনার বাংলা মার্কেটের তৃতীয় তলায়শাখা অফিস উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, দৈনিক ভোরের চেতনা’র যশোর জেলা প্রতিনিধি কল্যাণ রায় (জয়ন্ত), আদমদীঘি উপজেলা শাখার সভাপতি সাংবাদিক শারমীন আক্তার, নির্বাহী সভাপতি হাবিবা আক্তার, সিনিয়র সহ-সভাপতি মাসুদ রানা, সহ-সভাপতি কাইফা আক্তার, নেহাল আহসান, সুমাইয়া খাতুন, সাধারন সম্পাদক মুজিবুর রহমান নজির, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন রাসেল, নারী ও শিশু বিষয়ক সচিব ঋতু বানু, সহ নারী ও শিশু বিষয়ক সচিব শরিফা বেগম, ত্রাণ ও পুর্নবাসন বিষয়ক সচিব জাকিরুল ইসলাম জুয়েল, প্রশিক্ষণ বিষয়ক সচিব রানাউল ইসলাম, সহ প্রশিক্ষণ বিষয়ক সচিব আব্দুল মোমিন, উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক সচিব শামছুদ্দিন আকন্দ, মাদক নিরাময় ও পুর্নবাসন বিষয়ক সচিব রবিউল ইসলাম, সহ শিক্ষা বিষয়ক সচিব আদরী খাতুন, সামাজিক নিষ্পত্তি বিষয়ক সচিব রবিউল ইসলাম স্বপন, প্রদীপ প্রামাণিক জয় প্রমুখ নেতৃবৃন্দ। সংস্থাটি সারা বাংলাদেশের নিপীড়িত, নিষ্পেষিত অসহায় মানুষদেরকে আইনী সহায়তা দিয়ে থাকেন। সে লক্ষ্যে আদমদীঘি উপজেলার আপামর সাধারন মানুষের পাশে থাকার প্রত্যয়ে এ শাখার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। সংস্থার আদমদীঘি শাখার সভাপতি সাংবাদিক শারমীন আক্তার তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, আমাদের উপজেলায় আজ থেকে সংস্থাটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। যদিও অনেকদিন আগে থেকে আমরা কাজ করে চলেছিলাম। কাজের গতি বৃদ্ধি ও বৃহৎ পরিসরে অসহায় মানুষকে আইনী সহায়তা দেওয়ার লক্ষ্যে আদমদীঘি শাখা অফিস চালু করা হয়েছে। এসময় তিনি তার সকল সদস্যকে উদ্দেশ্য করে আরো বলেন, আপনারা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে কাজ করে এলাকার অসহায় মানুষের পাশে থাকবেন। যেকোন সহযোগিতায় আমি আপনাদের পাশে সর্বদা ছিলাম, আছি এবং থাকবো। শাখা অফিস উদ্বোধন শেষে উপস্থিত সকলকে সংস্থার পক্ষ থেকে মিষ্টিমুখ করানো হয়। অনুষ্ঠান পরিচালনায় সার্বিকভাবে সহযোগিতা করেন জাকিরুল ইসলাম জুয়েল।