আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

সাবেক কৃষিমন্ত্রী ও উপজেলা চেয়ারম্যানসহ অর্ধশতাধিক আ’লীগ ও অঙ্গ সংগঠনের নেতাদের বিরুদ্ধে দুই মামলা



শ্রীমঙ্গল(মৌলভীবাজার) প্রতিনিধি
সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদসহ মৌলভীবাজারের শ্রীমঙ্গল আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতার বিরুদ্ধে মৌলভীবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দুটি মামলা দায়ের করা হয়েছে। মামলার এজাহারে বাদীরা অভিযোগ করেন, সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সরকারের গণহত্যার প্রতিবাদে কর্মসূচি চলাকালে সাবেক কৃষিমন্ত্রীসহ স্থানীয় শীর্ষ পর্যায়ের নেতাদের হুকুমে ছাত্রলীগ-যুবলীগের সশস্ত্র নেতাকর্মীদের হামলা, জখম করা, বাড়িঘর ভাঙচুর, নগদ অর্থ ও স্বর্ণলংকার লুটপাট করেন।

বৃহস্পতিবার মৌলভীবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২নং আমল আদালতে এ দুটি মামলা রুজু হয়। আদালত মামলা দুটি আমলে নিয়ে পুলিশি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।

পৃথকভাবে মামলা দুটি দায়ের করেন শ্রীমঙ্গল পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর ও শহরতলীর কালিঘাট সড়ক এলাকার বাসিন্দা আব্দুল জব্বার আজাদ ও কমলগঞ্জ গণমহাবিদ্যালয়ের এইচএসসি ২য় বর্ষের ছাত্র একই এলাকার বাসিন্দা শাহদাত হোসেন।

দুই মামলায় সাবেক কৃষিমন্ত্রী ও সাত বারের এমপি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ ছাড়াও অন্য আসামিরা হলেন-সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানু লাল রায়, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সৈয়দ মনসূরুল হক, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, সাধারন সম্পাদক জগৎ জ্যোতি ধর শুভ্র, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. ইউসুফ আলী, সহ-সভাপতি ডা. হরিপদ রায়, যুগ্ম সম্পাদক এনাম হোসেন চৌধুরী মামুন, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, আওয়ামীলীগ নেতা আকরামুল হক সোহাগ, সাজ্জাদুর রহমান সাজু, আবিদ হোসেন তানভীর, সাবেক পৌর ছাত্রলীগের সভাপতি কায়েস আহমেদ, কৌশিক ভট্টাচার্য্য, পৌর ছাত্রলীগের সভাপতি উজ্জল দাস, আবু বক্কর সিদ্দিক সুমন, ৪নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম সোহাগ, বদরুল আলম শিপলু, মোঃ শাহজাহান মিয়া, মামুন আহমেদ, যুবলীগ নেতা আকবর হোসেন শাহিন, ছাত্রলীগ নেতা কায়েছ আহমেদ, মোশাহিদ মিয়া, মোঃ সাইদুর রহমাস সুজাদ, আইবুর রহমান আকাশ, আজিজুর রহমান নাঈম, মো. আজমান মিয়া, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকাশ দেব জুয়েল, শেখ নোমান, কাউসার আলী, হারুনুর রশিদ, ফয়সল আলী, সজিব হোসেন, কৃষকলীগ নেতা শহীদ মিয়া, জুবায়ের আহমেদ, ছাত্রলীগ নেতা সাজ্জাদ মিয়া, যুবলীগের সাদিকুল ইসলাম, মোঃ আজমান মিয়া ও আইবুর রহমান আকাশ। এছাড়া মামলা দুটিতে শতাধিক অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।