আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

নওগাঁয়  হিন্দু ধর্মাবলম্বী শারদীয়  মণ্ডপে দুর্গাপূজার ৭৫১  পূজা প্রস্তুতি শুরু 

(নওগাঁ) প্রতিনিধি : নওগাঁয়  সনাতন ও হিন্দু সম্প্রদায় ধর্মাবলম্বীদের বড় উৎসব হল, শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি শুরু হয়েছে। নওগাঁ জেলার ১১ টি উপজেলার বিভিন্ন পূজা মন্ডবের ও মন্দিরে জেলা সদরের কালিতলা শ্রী শ্রী বুড়া কালি মাতা মন্দির, পালপাড়া এবং ফাইভ স্টার ক্লাব এলাকায় এবং মান্দা উপজেলার মৈনম ইউনিয়ানের বদ্দপুর চুনাতা পাড়া গ্রামের মৃৎশিল্পী শ্রী গিরেন মালাকর বীরের মালাকর ধীরেন মালাকার রঞ্জন মালাকার নয়ন মালাকার পলাশ মালাকার  রতন মালাকর প্রতিমা তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা নওগাঁ জেলা পুলিশের বিশেষ শাখার ডিআইও ওয়ান মো. বজলার রহমান জানিয়েছেন, আসন্ন দুর্গোৎসবে নওগাঁ জেলায় মোট ৭৫১টি মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি চলছে। জেলার ১১টি উপজেলায় উপজেলাভিত্তিক পূজামণ্ডপের মধ্যে রয়েছে– নওগাঁ সদর উপজেলায় ১১৬টি, আত্রাই উপজেলায় ৪৮টি, রাণীনগর উপজেলায় ৪৩টি, বদলগাছী উপজেলায় ১০৮টি, মহাদেবপুর উপজেলায় ১৫১টি, মান্দা উপজেলায় ৭৪টি,নিয়ামতপুর উপজেলায় ৬৯টি, পোরশা উপজেলায় ১৩টি, সাপাহার উপজেলায় ১৮টি, পত্নীতলা উপজেলায় ৮১টি এবং ধামইরহাট উপজেলায় ৩০টি। জেলার পুলিশ সুপার মো. কুতুবউদ্দিন বলেন, ‘অসাম্প্রদায়িক চেতনার এই বাংলাদেশে সবাই যার যার ধর্ম নির্বিঘ্নে পালন করতে পারবেন। জেলায় আসন্ন দুর্গো ৎসবকে উৎসবমুখর ও সার্বজনীন করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে সেনা- বাহিনী  পুলিশ, বিজিবি, আনসার ভিডিপি ও পূজা উদযাপন কমিটির সদস্যদের সমন্বয়ে কয়েক স্তরের এই নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হবে। আশা করি, শান্তিপূর্ণ পরিবেশে আসন্ন উৎসব পালিত হবে।