আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

নওগাঁর মহাদেবপুরে যৌথবাহিনীর অভিযানে মাদক মামলায়  ৬ জনকে আটক 

(নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁর মহাদেবপুরে থানা যৌথবাহিনীর অভিযানে মাদক বিষয়ে ছয় জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে তাদেরকে নওগাঁ কোর্টে পাঠানো হয়। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাশমত আলী জানান রাতে মহাদেবপুর ও নওগাঁ সদর থানা পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ অভিযানে মাদকের বিষয় নিয়ে মারামারি মামলায় উপজেলার শেরপুর গ্রামের মোসলেম আলী মন্ডলের ছেলে আবদুর রাজ্জাক (৪৬), তার ছেলে নয়ন হোসেন (২৩), তাজিম উদ্দীনের ছেলে বেলাল হোসেন (২৬) ও মৃত এলাহী বক্সের মেয়ে নাছিমা খাতুনসহ (৪০) মোট পাঁচ জনকে আটক করা হয়। উপজেলার রাইগাঁ ইউনিয়নের মাতাজীহাটে মাদকের বিষয় নিয়ে সংঘটিত মারামারির ঘটনায় সেনাবাাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট নওগাঁ সদর উপজেলার শালুকান গ্রামের মৃত সেকেন্দার আলী মন্ডলের ছেলে এমদাদুল হকের দায়ের করা মামলায় তাদের আটক করা হয়। এছাড়া রাতে মহাদেবপুর থানার এসআই আসাদুজ্জামান উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ হোসেনপুর গ্রাম থেকে ১০ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট ও ৪ পিস মাদক এ্যাম্পলসহ ওই গ্রামের মৃত আজাদ আলীর ছেলে আরমান হোসেনকে (২৮) আটক করেন।ওসি জানান, পরিবর্তীত রিস্থিতিতে এখন মহাদেবপুর থানা পুলিশের কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে। এখন থেকে সব নিয়মিত মামলার আইনগত ব্যবস্থা গ্রহণ ও ওয়ারেন্ট তামিল নিয়মিতভাবে চলবে।