আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

নাগরিক টিভির মৌলভীবাজার জেলা প্রতিনিধি হলেন এ.এস.কাঁকন।

দেশের অন্যতম সনামধন্য প্রতিষ্ঠান বেসরকারী টেলিভিশন চ্যানেল নাগরিক টিভিতে জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন মৌলভীবাজার জেলার প্রথম নারী সাংবাদিক, মৌলভীবাজার প্রেসক্লাবের (২০২০-২২) কমিটির নির্বাচিত ক্রীড়া ও সাস্কৃতিক সম্পাদক এ.এস.কাঁকন।
২০১৮ সালের মার্চ মাসে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করে নাগরিক টিভি, দীর্ঘদিন জেলা প্রতিনিধির পদটি শূন্য থাকায় যাচাই বাছাই শেষে সাংবাদিক এ.এস.কাঁকন কে মৌলভীবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ প্রদান করেন নাগরিক টিভির উপ-ব্যবস্থাপক, মানবসম্পদ ও প্রশাসন বিভাগের সুনন্দ চক্রবর্তী।
এ.এস.কাঁকন দীর্ঘদিন ধরে এ জেলায় সুনাম, সততা, যোগত্য ও দক্ষতার সাথে সংবাদকর্মী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। গত ২৭ মে থেকে তিনি নাগরিক টিভিতে কাজ শুরু করেন, এর পাশাপাশি তিনি দৈনিক ভোরের পাতা, দ্যা পিপলস টাইমে জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। এরআগে, তিনি চ্যানেল ওয়ান, চ্যানেল এস, গাজী টিভি ও বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে কাজ করেছেন।
পেশাগত কাজে অতীতের মতো তিনি মৌলভীবাজারের সাংবাদিক মহলসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চেয়েছেন এবং জেলার গুরুত্বপূর্ণ ঘটনা সংক্রান্ত বিষয়ে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন।
ই-মেইল : a.s.kakon777@gmail.com।