আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

প্রাক্তন ছাত্রনেতাদের সাথে সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের মতবিনিময় 

★ 

আদর্শের প্রতিযোগিতায় শীর্ষে থাকবে ছাত্র জমিয়ত

________ বক্তব্যে সাবেক ছাত্রনেতারা 

কেন্দ্রীয় ছাত্র জমিয়তের জাতীয় সীরাত সম্মেলন সফলের লক্ষ্যে ও প্রাক্তন ছাত্রনেতাদের সাথে মতবিনিময় সভা করেছে ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা উত্তর শাখা। 

মঙ্গলবার (২৪ অক্টোবর) বিকাল ২ টায় নগরীর শিবগঞ্জ দলীয় কার্যালয়ে সংগঠনের সভাপতি হাফিজ জাকির হোসাইন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সালাহ উদ্দিনের পরিচালনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

মতবিনিময়ে প্রাক্তন ছাত্রনেতারা বলেন, ছাত্র জমিয়ত একটি আদর্শিক কাফেলার নাম। সবসময় আদর্শের প্রতিযোগিতায় শীর্ষে থাকবে ছাত্র জমিয়ত। স্লোগানে আছে “ব্যক্তিগঠন”, যোগ্যতা-অভিজ্ঞতা ও উত্তম চরিত্রের সমন্বয়ে এই সংগঠন এগিয়ে নিতে হবে এবং সংগঠনের নেতৃত্বে এই গুণের অধিকারী যারা তারাই বসবে। 

মতবিনিময়ে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা উত্তর জমিয়তের সভাপতি শায়খুল হাদীস আতাউর রহমান কোম্পানিগঞ্জী,  সাবেক ছাত্রনেতা নূর আহমদ কাসেমী ও এবাদুর রহমান কাসেমী, সাবেক সিলেট জেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক গোলাম আম্বিয়া কয়েছ, সুহাইল আহমেদ, সাবেক জেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ, সাবেক সিলেট মহানগর ছাত্র জমিয়তের সভাপতি বাহাউদ্দীন বাহার, মাওলানা রফিক মহল্লি, সাবেক ছাত্রনেতা মুহিব্বুল্লাহ, রেজাউল করিম, জাকারিয়া আহমদ, রফিক আহমদ, আবুল হাসানাত, নুরুল ইসলাম, উবায়দুল্লাহ দরবস্তী, নজরুল ইসলাম, হাফিজ সুহাইল, প্রমুখ। 

মতবিনিময়ে সাবেক ও বর্তমান ছাত্র জমিয়তের অর্ধশতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।