আজ-  ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» শ্রীমঙ্গলে একদিনে জালে আটকে পড়া অজগর ও বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার «» কমলগঞ্জে বীর মুক্তিযোদ্ধা সুশীল রঞ্জন পালের রাষ্টিয় মর্যাদায় সৎকার «» আদমদীঘিতে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত «» সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত «» মৌলভীবাজারে চাতল বিলে লীজকৃত জলমহালে পাকা ঘর, দখলের অভিযোগ। «» মৌলভীবাজারে চুরি হওয়া দুই গরু উদ্ধার, পিকআপসহ আটক-৪ «» মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন «» কমলগঞ্জে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের  অভিযান: ৪ প্রতিষ্ঠানে ভেজাল শনাক্ত, সতর্কবার্তা «» কমলগঞ্জ পৌরসভাকে নান্দনিক ও অত্যাধুনিকরূপে গড়তে চান জামায়াত মেয়র প্রার্থী সৈয়দ কয়ছর «» অমর একুশে বইমেলা ২০২৭-এ থাকছে কবি খালেক মিয়ার কাব্যগ্রন্থ ‘পাখি শুনছো ?

সিলেটে দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত

সিলেটে দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত

হাবিবা আক্তার

সিলেট, বুধবার, ১০ আশ্বিন (২৫ সেপ্টেম্বর):
সিলেটে আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৪ উদযাপন উপলক্ষ্যে প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২5 সেপ্টেম্বর বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে পূজাকালীন সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিতকরণে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, গুজব প্রতিরোধ সেল, ব্যাজ পরিহিত সেচ্ছাসেবক দল ও দশমীর দিন ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিয়োজিত রাখাসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ এতে সভাপতিত্ব করেন। এতে অনুষ্ঠান সঞ্চালনা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক গৃহীত দিকনির্দেশনাসমূহ পাঠ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেন। সভায় সিলেট জেলার বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, পুণ্যভূমি সিলেট সম্প্রীতি ও সৌহার্দ্যের শহর। সকল ধর্মাবলম্বী মানুষ বিপুল উৎসাহ উদ্দীপনার মাধ্যমে তাঁদের ধর্মীয় উৎসব পালন করেন। তারই ধারাবাহিকতায় এবারো দলমত নির্বিশেষে সকলের সহযোগিতায় সনাতন ধর্মাবলম্বীবৃন্দ তাঁদের ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা পালন করবেন।

দুর্গাপূজা ২০২৪ উদযাপন উপলক্ষ্যে অনুষ্ঠিত এ সভায় সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ, বিজিবি, আনসার, ফায়ার সার্ভিস, সিসিক, ইসলামিক ফাউন্ডেশন, কেন্দ্রীয় পূজা কমিটির প্রতিনিধিবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা পূজা উপলক্ষ্যে নিরাপত্তা নিশ্চিতকরণে তাঁদের অবস্থান ও অভিমত ব্যক্ত করেন।

শারদীয় দুর্গাপূজা ২০২৪ উদযাপন উপলক্ষ্যে কোতোয়ালি, শাহপরান, বিমানবন্দর ও শাহজালাল থানাসমূহে পুলিশের পাশাপাশি সেনবাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবেন বলে সভায় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

আশরাফুল/ মাসুদ/জহির /২০২৪/১৬: ১৫ ঘণ্টা