আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

নওগাঁ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

 (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁ জেলার বিভিন্ন  উপজেলা সহ রাণীনগরের মিরাট ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তা, ঈদগাহ ও কবরস্থানে ব্যক্তি উদ্যোগে বিনামূল্যে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বাধন করা হয়েছে। উপলক্ষে গতকাল 

 বুধবার বিকেলে ইউনিয়নের মিরাট উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল সরকার নিজ উদ্যোগে এই কর্মসূচি বাস্তবায়ন করছেন। উক্ত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন মিরাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ উদ্দিন প্রাং, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি শুকুর সরদার, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি আজাহার প্রাং, সম্পাদক মুক্তার সাহা, যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহিনুর ইসলাম, জেলা ছাত্রদলের সদস্য তারেক পিন্টু, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় রাসেল সরকার জানান  আমাদের আশেপাশের অনেক জায়গা পতিত পড়ে আছে। যে স্থানগুলোতে যে কোন ব্যক্তি নিজ উদ্যোগে বৃক্ষরোপন করতে পারেন। আর দিন যতই যাচ্ছে ততই আমরা বনায়ন উজার করে অপরিকল্পিত ভাবে আবাসিক ভবনসহ ইট-পাথরের নানা স্থাপনা নির্মাণ করছি। এতে করে আস্তে আস্তে পৃথিবী বসবাসের অনুপযোগী হয়ে পড়ছে। তাই আগামীর জন্য একটি সুস্থ্য, সুন্দর ও বসবাসের উপযোগী পৃথিবী গড়ে তুলতে বেশি বেশি বৃক্ষ রোপনের কোন বিকল্প নেই। তাই আমি আমার নিজ এলাকা থেকে এই বৃক্ষরোপনের উদ্যোগ গ্রহণ করেছি। সবার সার্বিক সহযোগিতা নিয়ে পুরো ইউনিয়নে এই কর্মসূচি বাস্তবায়ন শেষে অন্যান্য স্থানেও এমন কর্মসূচি বাস্তবায়ন করবো।