হাবিবা আক্তার ;
সিলেটে ছাত্র-জনতার অভ্যুত্থানে নাশকতার ঘটনায় করা মামলায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশবিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজীবুর রহমানকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে নরসিংদীর রায়পুরা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আজ বুধবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন র্যাব-৯–এর মিডিয়া কর্মকর্তা ও সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল।






