আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

নওগাঁ পুলিশ সুপারের  অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি

(নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁ জেলার সদ্য দায়িত্বপ্রাপ্ত পুলিশ সুপার মো. কুতুব উদ্দিন অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেয়েছেন। মো. কুতুব উদ্দিন গত ৮ই সেপ্টেম্বর নওগাঁ জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং আজ ২৬শে সেপ্টেম্বর তার পদোন্নতির খবর জানানো হয়।

এই তথ্য নিশ্চিত করেছেন নওগাঁ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. গাজিউর রহমান পিপিএম। জানা যায়, মো. কুতুব উদ্দিন ২৪তম বিসিএস-এর মাধ্যমে বাংলাদেশ পুলিশে এএসপি হিসেবে যোগদান করেন। তার পদোন্নতি উপলক্ষে নওগাঁ জেলা পুলিশের পক্ষ থেকে আজ তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পুলিশ বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা তার এই সাফল্যে গর্বিত। এ বিষয়ে পুলিশ সুপার  মো. কুতুব উদ্দিন তার আনন্দ প্রকাশ করেন এবং পদোন্নতি প্রদান করায় বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি তার পেশাগত দায়িত্ব পালনে সর্বদা শ্রদ্ধাশীল থেকে দেশের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওগাঁ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. গাজিউর রহমান পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব, উপ-পুলিশ সুপারগণ, থানার অফিসার ইনচার্জসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা ও সিভিল স্টাফগণ। উপস্থিত সকলেই সদ্য পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত ডিআইজি মো. কুতুব উদ্দিনকে শুভেচ্ছা জানিয়ে তার সঙ্গে সৌজন্য বিনিময় করেন।