আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

নওগাঁয়  সামান্য  বৃষ্টিতে সড়কে জলবদ্ধতা

 (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁ জেলা  আত্রাইয়ে নাটোর ও রাজশাহী অভিমুখী সিএনজি স্ট্যান্ডে বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে যাত্রী ও পথচারীদের প্রতিনিয়ত চরম দুর্ভোগ পোহাতে হয়। আত্রাই নতুন ব্রিজের দক্ষিণ বাইপাস মোড়ে নাটোর ও রাজশাহী অভিমুখী সিএনজি স্ট্যান্ড। চারমাথার এ রাস্তাটি নির্মাণ করেছে নওগাঁ সড়ক ও জনপথ বিভাগ। অপরিকল্পিত রাস্তা নির্মাণের ফলে সামান্য বৃষ্টি হলেই চারমাথার পূর্বদিকে ব্যাপক জলবদ্ধতার সৃষ্টি হয়। পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা না রেখেই রাস্তাটি নির্মাণ করায় জলাবদ্ধাতায় সিএনজি যাত্রী ও পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। আত্রাই-নাটোর রুটে সিএনজি চালক পিন্টু বলেন, স্ট্যান্ড থেকে প্রতিদিন প্রায় অর্ধশতাধিক সিএনজি নাটোর ও রাজশাহী রুটে চলাচল করে থাকে। স্ট্যান্ডে জলাবদ্ধতার কারণে সিএনজিগুলোতে যাত্রী উঠা-নামায় অনেক সমস্যা হয়। পথচারী মো: ওমুর ফারুক হোসেন জানান, এদিক দিয়ে পায়ে হেঁটে চলার সময় জমে থাকা পানিতে কাপড় নষ্ট হয়ে যায়। এ জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য তিনি আহবান জানান। এ বিষয়ে আত্রাই উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস জানান  বিষয়টি নওগাঁ সড়ক ও জনপথ বিভাগকে জানানো হয়েছে। তারা অল্প সময়ের মধ্যেই সমস্যাটি সমাধানে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন।