আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

কমলগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:  
সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ ও উৎসবসুখরভাবে উদযাপনের লক্ষ্যে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা সংক্রান্ত এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। বুধবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীনের সভাপতিত্বে¡ ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার প্লাবন পালের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার নবাগত ওসি সৈয়দ ইফতেখার হোসেন, মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি কমলগঞ্জ জোনাল অফিসের ডিজিএম গোলাম ফারুক মীর, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল চন্দ্র দাশ। আলোচনায় অংশ নেন পতনঊষার ইউপি চেয়ারম্যান অলি আহমদ খান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা শামসুন নাহার, উপজেলা বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া শফি, উপজেলা জামায়াতের আমীর মো: মাসুক মিয়া. উপজেলা হেফাজত নেতা মাও: নুরুল মোত্তাকিম জুনাইদ, ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মাও: ইকবাল হোসেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নিরঞ্জন দেব, প্রেসক্লাব সভাপতি এম, এ, ওয়াহিদ রুলু, পূজা উদযাপন পরিষদের নেতা প্রত্যুষ ধর, ইউনিয়ন পূজা উদযাপন পরিষদ নেতা নারায়ণ মল্লিক সাগর, পূজামন্ডপ কমিটির পক্ষে নির্মল এস পলাশ, মানিক পাল প্রমুখ।
সভায় কমলগঞ্জ উপজেলায় এবছর ১৩৭ টি সার্ব্বজনীন ও ১১টি ব্যক্তিগতসহ মোট ১৪৮টি পূজামন্ডপে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ ও উৎসবসুখরভাবে উদযাপনের লক্ষ্যে কতিপয় সিদ্ধান্ত গৃহীত হয়। সবশেষে ১৩৭টি পূজা মন্ডপের অনুকুলে ৫০০ কেজি করে জিআর চাল এর ডিও বিতরণ করা হয়।