মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে দেশের ২য় স্বাধীনতা যুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যাকারী স্বৈরাচারী সরকারের হাতে নিহত বাংলা মায়ের গর্বিত সন্তান সকল শহীদদের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। শনিবার (৫ অক্টোবর)
মৌলভীবাজার প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব কনফারেন্স হল রুমে নিউজ টুয়েন্টি ফোর টিভির মৌলভীবাজার প্রতিনিধি, মৌলভীবাজার প্রেসক্লাবের আহবায়ক কমিটির সচিব শেখ সিরাজুল ইসলাম সিরাজ ও দৈনিক মানবজমিন এর স্টাফ রিপোর্টার ইমাদ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্টানে সভাপতিত্ব করেন মৌলভীবাজার প্রেসক্লাবের আহবায়ক বকশী ইকবাল। শহীদদের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি ডা: সাদিক আহমেদ, বাংলা ভিশন টিভির জেলা প্রতিনিধি সৈয়দ হুমায়েদ আলী শাহীন, দৈনিক সংগ্রাম পত্রিকার জেলা প্রতিনিধি আজাদুর রহমান আজাদ, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি মিছবাহুর রহমান মিছবা, এন টিভির প্রতিনিধি, প্রেস ক্লাবের সাবেক সভাপতি এস, এম, উমেদ আলী, মৌলভীবাজার জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি জাফর ইকবাল, বাংলা টিভির প্রতিনিধি আলী হোসেন রাজন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহযোগী এড: নিয়ামুল হক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহত ছাত্র শেখ ফখরুল ইসলাম, আরিফ আহমদ, আব্দুস সালাম( সমন্বয়ক), জাকির হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অভিবাবক ইউসুব আলী, দৈনিক ইত্তেফাক এর মৌলভীবাজার প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব, পৌর বিএনপির সভাপতি সৈয়দ মমশাদ আহমদ, দৈনিক কালের কন্ঠের মৌলভীবাজার প্রতিনিধি সাইফুল ইসলাম, যায়যায় দিন পত্রিকার আব্দুল অদুদ, দীপ্ত নিউজ এর সম্পাদক দুরুদ আহমদ, দৈনিক সারা বেলা পত্রিকার প্রতিনিধি আব্দুল কাইয়ুম, সাংবাদিক আব্দাল কোরেশী, সাংবাদিক মোক্তাদির হোসাইন প্রমূখ। মিলাদ ও দোয়া পরিচালনা করেন, প্রিন্সিপাল নেছার আহমদ চৌধুরী।
মৌলভীবাজার প্রেসক্লাবে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত —বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে
Catagory : মৌলভীবাজার | তারিখ : অক্টোবর, ৫, ২০২৪, ১০:৫৬ পূর্বাহ্ণ • ৪৫ বার পঠিত






