মৌলভীবাজার জুড়ী উপজেলা কালনীগড় খাগটেকা বাজার এর নিহত স্বর্ণা দাসের পরিবার কে সান্তনা আর্থীক সহযোগিতায়। রবিবার ৬ অক্টোবর সকাল ১১ টার।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় মৌলভীবাজার জেলার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক হত্যার শিকার স্বর্ণা দাসের পরিবারের সাথে সাক্ষাৎ করলেন বিএনপি পরিবার” এর প্রতিনিধি দল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব ও বিএনপি পরিবার এর প্রধান উপদেষ্টা এডভোকেট রুহুল কবির রিজভী, আহ্বায়ক আতিকুর রহমান রুমন, আলমগীর কবির, আবুল কাসেম,
মাসুদ রানা লিটন, সদস্য সচিব মিথুন তালুকদার, সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা বিএনপি’র উপদেষ্টা ও কাতার বিএনপি’র সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু।
উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, মৌলভীবাজার জেলা বিএনপি’র অর্থ সম্পাদক ও পৌর বিএনপি’র সদস্য সচিব মনোয়ার আহমেদ রহমান, মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ আহাদ, সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেওয়ান দিনার, মৌলভীবাজার জেলা ছাত্রদল সভাপতি রুবেল আহমদ, মৌলভীবাজার পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম সোহেল প্রমুখ। পরে
বিএনপি পরিবার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর পক্ষে স্বর্ণা দাসের পরিবার কে সান্তনা দেন এবং তার বাবা-মায়ের জন্য আর্থিক সহযোগিতা প্রধান করেন।






