আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

পর্যটকদের কাছে   অতিরিক্ত  দামে  মাদক বিক্রি

পর্যটকদের কাছে   অতিরিক্ত  দামে  মাদক বিক্রি 

  সীমান্তে মাদক শাজাহান  শাহজাহন পুলিশের খাঁচায় 

এমদাদুর রহমান চৌধুরী জিয়া : 

টাঙ্গুয়ার হাওড় কেন্দ্রিক পর্যটকবাহী হাউস বোটে টেকেরঘাটের নিলাদ্রীতে আসা কিছু সংখ্যক নেশাগ্রস্থ পর্যটকদের নিকট বিদেশি মদ -বিয়ার বিক্রেতা শাহজাহান মিয়া নামে এক পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।  

গ্রেফতার শাহজাহান সুনামগঞ্জের তাহিরপুরের সীমান্তগ্রাম টেকেরঘাটের লাকমা নয়াপাড়ার মৃত আব্দুর রহমানের ছেলে।

সোমবার রাতে সুনামগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল  এ তথ্য নিশ্চিত করেন।

এরপুর্বে, তাহিরপুর থানার টেকেরঘাট অস্থায়ী পুলিশ ক্যাম্পের একটি টিম  সীমান্তের পেশাদার মাদক বিক্রেতা শাহজাহানের লাকমা নয়াপাড়ার বসত বাড়িতে অভিযান চালায়। রঅভিযানে বসতঘওে তার হেফাজতে থাকা বিভিন্ন ব্রান্ডের বিদেশি ৪০ বোতল মদ ও বিয়ার জব্দ করে। এ সময় মাদক ক্রয়-বিকয়ের সাথে জড়িত তারই অফর সহযোগি একই গ্রামের শাহাবুদ্দিনের ছেলে রেজাউল করিম কৌশলে পালিয়ে যায়।

সোমবার শাহজাহানকে গ্রেফতার ও রেজাউলকে পলাতক আসামি দেখিয়ে পুলিশ বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় ওই দুইজনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেছে।

উপজেলার টেকেরঘাট, লাকমা,বড়ছড়া সীমান্ত গ্রামের একাধিক মানুষজন অভিযোগ করেন গ্রেফতার শাহজাহান, তার ছেলে উজ্জল,অপর এক ভাতিজা সহ সীমান্তের প্রায় ১’শ থেকে দেড়’শ পেশাদার মাদক কারবারি গত কয়েক বছর ধরে টাঙ্গুয়ার হাওর কেন্দ্রীক টেকেরঘাট নিলাদ্রীতে আসা কিছু সংখ্যাক হাউসবোটের পর্যটকদের নিকট বিভিন্ন ব্রান্ডের বিদেশি মদ, বিয়ার, গাঁজা ইয়াবা,ভারতীয় কসমেটিকস সহ সব ধরণের চোরাচালানী পণ্য সামগ্রী  বিক্রয় করে মোবাইল ফোনে আগাম অর্ডার বা অনলাইনে অর্ডার নিয়ে।

তাহিরপুর থানার ওসি দেলেয়ার হোসেন জানান পলাতক মাদক চোরাকারবারিকে গ্রেফতার অভিযা চলমান রয়েছে। ।