আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

কমলগঞ্জে সীমানা পিলার উপরে ফেলে ভূমি জবরদখল করার অভিযোগে সংবাদ সম্মেলন


মৌলভীবাজার প্রতিনিধি : কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের প্রতাপী গ্রামে সাবেক মেম্বার চেরাগ মিয়া গংরা প্রবাসী এক পরিবারের মৌরসী ভূমির সীমানা পিলার উপরে ফেলে জবরদখল করার অভিযোগে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবে আজ ৮ অক্টোবর সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ছালেহা বেগম (৬০)। লিখিত বক্তব্য তিনি জানান-স্বামী ফারুক মিয়া‘র মৌরসীসুত্রে প্রাপ্ত ভূমি নিয়ে চাচাতো ভাইদের সাথে বিরোধ দেখা দিলে বিগত ১৩/০৫/২০২৩ইং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সার্ভেয়ারের উপস্থিতিতে উক্ত ভূমির সীমানা নির্ধারন করা হয়। কিন্তু, তবুও চাচাতো ভাইগংরা তাদের কৌশলী ষড়যন্ত বন্ধ করেন নি। গত ৭ অক্টোবর জিয়াউর মিয়া (৫০), তাজুদ মিয়া (৬০), চেরাগ মিয়া (৭৫), মুশিকুর মিয়া (২৯), জলাল মিয়া(৫৫)- উক্ত ভূমিতে প্রবেশ করে হামলা চালায়। তাদের হামলায় এ সময় কাজের দায়িত্বে থাকা জুবায়েল আহমদ (২২), ছালেহা বেগম (৬০), শাহানা আক্তার শিল্পী (৩৯), কছির মিয়া (৩৫), শেলিনা আক্তার (৩৫),সহ পরিবারের অন্যান্য লোকজন গুরুতর ভাবে আহত হন। তাদের হাল্লা চিৎকার শুনে আশ-পাশের লোকজন আগাইয়া আসিয়া তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় শাহানা আক্তার শিল্পী বাদী হয়ে- জিয়াউর রহমান (৫০), তাজুদ মিয়া (৬০), চেরাগ মিয়া (৭৫), মুশিকুর মিয়া (২৯), জলাল মিয়া (৫৫)-বিবাদী করে কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।