আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

জামিনে মুক্ত সাংবাদিক ইসলাম আলীস্টাফ রিপোর্ট


১৯ দিন পর জামিনে কারামুক্ত হয়েছেন ‘দৈনিক সোনালী কণ্ঠ’ পত্রিকার সিলেট বিভাগীয় ব্যুারো প্রধান ও সমাজসেবক মো. ইসলাম আলী।

সোমবার (৭ অক্টোবর) বিকেল ৫টার দিকে তিনি জামিনে মুক্ত হন বলে জানিয়েছেন সিলেট কারাগারের জেলার মো. সাখাওয়াত হোসেন।

সোমবার সকালে গোয়াইনঘাট থানায় দায়ের করা একটি ‘ষড়যন্ত্রমূলক মামলা’ থেকে সিলেট জেলা দায়ারা আদালতে ইসলাম আলীর আইনজীবী আশিক উদ্দিন আশুক তাঁর জামিন চাইলে আদালতের বিচারক এ.কিউ.এম নাছির উদদীন জামিন মঞ্জুর করেন।

জানা যায়, ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ থেকে পালিয়ে যাওয়া স্বৈরচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্ত্রাসী সংগঠন যুবলীগের নেতা মাসুক আহমদ, ইসকন্দর ও প্রশাসনে ঘাপটি মেরে বসে থাকা দুর্নীতিবাজদের অপকর্ম নিয়ে পত্রিকায় সংবাদ প্রকাশ করায় সাংবাদিক মো. ইসলাম আলীকে শায়েস্তা করতে তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে বিনা তদন্তে গোয়াইনঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়। এই মামলার প্রেক্ষিতে গোয়াইনঘাট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ হারুনুর রশীদকে পুলিশ লাইনে বদলি করা হয়।

এ ব্যাপারে মামলার বাদি আরিফ উদ্দিন জানান, আমি আসলে জানতাম না যে মামলার আসামি সাংবাদিক ইসলাম আলী ভাই। তিনি আমাদের এলাকার একজন সমাজসেবক ও কৃতিসন্তান। কিছু লোক সাংবাদিক ইসলাম আলীকে হয়রানী করতে আমাকে ব্যবহার করেছে। বিষয়টি পরে বুঝতে পেরে আমি স্থানীয় মুরুব্বিদের পরামর্শে সাংবাদিক ইসলাম আলীর ভাই সাংবাদিক নিজাম উদ্দিন টিপু ও হিলাল উদ্দিন শিপু’র সাথে যোগাযোগ করে মামলা চালাবো না বলে জানাই। ইসলাম ভাই মুক্তি পাওয়ায় আমি খুশি।